somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দ্রেই তারকোভস্কির স্টকার (1979)

৩০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর আগে স্টকার দেখেছিলাম তৃতীয়বারের মতো। এই সিনেমাটা ভয়ংকর। চিন্তার সাধারণ রূপটাকে ধ্বসিয়ে দেয়ার জন্য এই রকম একটা সিনেমাই যথেষ্ট। কী এই স্টকার? কে এই স্টকার?
স্টকার নাকি সেই ব্যক্তি যার কাছে আছে মিরাকলের চাবিকাঠি। চাবির সন্ধান সে জানে। কিন্তু মিরাকল তো ঘটতে বাধ্য নয়। হঠাৎ এক রাতে নেশাগ্রস্ত ব্যক্তির মতো ঘুম থেকে ওঠে স্টকার। বউ বুঝতে পারে আবারও অভিযানে যাচ্ছে সে। তাকে বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু তার সব চেষ্টাই বৃথা যায়। স্টকার বউ ও মেয়েকে রেখে ঠিকই বেরিয়ে পড়ে। এক রেস্টুরেন্টে মিলিত হয় তার নতুন মক্কেলদের সঙ্গে। একজন জনপ্রিয় লেখক আর একজন বিজ্ঞানী তার নতুন মক্কেল। তাদের নিয়ে রওয়ানা হয় সে। রীতিমতো একটা শক্ত প্রাচীরঘেরা দেশ থেকে বের হন্ত হয় তাদের। যেন জেল পালানোর মতো ঘটনা। তারা রেলওয়ে ট্রলিতে করে সেই স্থানের কাছাকছি যার নাম জোন। ট্রলিটাকে ফেরত পাঠানো হয়।
জোন এক বিপন্ন, ধূসর, পরিত্যক্ত স্থান। ধ্বংসের পরবর্তী পরিস্থিতি সেখানে। চারদিকে ইলেকট্রিতার, কানাগলি। ধ্বস্ত ঘরবাড়িতে ভরা। পদ পদে বিপদ। আর সেই পরিত্যক্ত স্থানে হঠাৎ করেই বেজে ওঠে টেলিফোন। সেখানে শুতে হয় পানির প্রায় কাছাকছি। বেওয়ারিশ কুকুরের পাশে। এখানেই কি ঘটবে সেই মিরাকল? স্টকার বলে ঘটবে। অপেক্ষার পালা আর শেষ হয় না। ধীরে ধীরে অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি। কোনো ঘটনা না ঘটার এক রুদ্ধশ্বাস পরিস্থিতি।
স্টকার হলো কেয়ামতের পরের পৃথিবীর বোধ। ধ্বসস্তূপে দাঁড়িয়ে কিছু ঘটার জন্য অপেক্ষা। অনেকে বলেন জোফেস স্ট্যালিনের আমলের রাশিয়া এটা। এত সহজ প্রতীক স্টকার নয়। আরও গভীর অনেক কিছুর সমাহার।
যখন কিছুই ঘটে না। যখন সব আশা তিরোহিত হয় তখন স্টকার ফিরে আসে। মেয়ে মার্থার সঙ্গে দেখা হয় তার। দেখা করে স্টকার বেরিয়ে যাচ্ছে। মার্থা টেবিলের পাশে চেয়ারে বসা। টেবিলের ওপর একটা গ্লাস রাখা। হাতটা গ্লাসর দিকে তাক করে সে। হাতটা আপনা থেকে নড়তে থাকে মার্থার ডিরেকশন অনুসারে। এটাই কি সেই মিরাকল যা খুঁজতে জোনে যেতে হয়েছিল তাদের?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×