আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হইছে পরশু। কালকে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ করানো হইছে। মন্ত্রীত্বের নতুন বিন্যাস হইছে কিছু। কেউ বলতেছেন চমক, কেউ বলতেছেন নতুনের অভিযাত্রা। কেউ বলতেছেন, সংস্কারপন্থীদের বিতাড়ন। কেউ বলতেছেন হাসিনাপন্থীদের নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিতকরণ। যে যেভাবেই বলেন, চারদিকে হাহাকার রব। হায় হোসেন হায় হোসেন। তোফায়েল, সুরঞ্জিত, রাজ্জাক, আমু, জলিলের মতো নেতারা আর নাই। প্রথম দফা মন্ত্রিসভা গঠনের পর অনেকেই আশা করছিলেন এনারা থাকবেন। দ্বিতীয় দফা শপথের সময়ও অনেকে আশা করছিলেন, এনারা থাকবেন। সে দফাতে এনাদের না রাখায় ছয়মাস পূর্ণ হওয়া উপলক্ষে আশা থেকে গিয়েছিল যে, হয় দল পরিচালনা নয়তো মন্ত্রিসভা কোনো কোনো জায়গায় এনাদের একটা ভাল অবস্থান হবে। শেষ পর্যন্ত দেখা গেল, কোথাও এনাদের জায়গা হইলো না। শেখ হাসিনা গতকাল এনাদের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। ঘটনা এইখানে শেষ। যারা মনে করেন, আওয়ামী লীগের কাউন্সিল গণতান্ত্রিক উপায়ে হইলে এনাদের কিছু জায়গা হইতে পারতো, তারা বোকাদের বেহেশতে বসবাস করতেছেন। শেখ হাসিনা হইলো আওয়ামী লীগের সেই কেন্দ্র যাকে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কোনো উপায়েই চ্যালেঞ্জ করা সম্ভব না। বাংলাদেশের দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার চূড়ান্ত ক্ষমতায়নের মধ্যেই এখানকার গণতান্ত্রিক ও অগণতান্ত্রিক রাজনীতির বর্তমান ও ভবিষ্যত নিহিত। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এনাদের বাদ দিয়ে যে বিকল্প রাজনীতি তৈরির চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে এনারা দাঁড়ায়ে তাকে ব্যর্থ করে নতুনভাবে দাঁড়াইছেন। রাজনীতির অগ্রঅবস্থান পুনপ্রতিষ্ঠিত করছেন, এইটাতে রাজনীতি-মনস্ক মানুষের খুশী হওয়ার যথেষ্ট কারণ আছে। মানুষ রাজনীতি ফেরত পাইছে। গণতন্ত্রও কিছুটা পাইছে। আরও গণতন্ত্র দরকার। সেই গণতন্ত্র আমাদের এই দুই নেত্রীই আনতে পারেন। দলের ভেতরে, সংসদে এবং দলের বাইরের প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র আনতে হলে বিদ্যমান ব্যবস্থায় দুই নেত্রীর ওপর নির্ভর করা ছাড়া আমাদের আপাতত কোনো বিকল্প নাই।
যারা আওয়ামী লীগ বিএনপিতে সংস্কার করতে গেছিলেন তারা দুই নেত্রীকে সরানোর চিন্তা কইরা সবার আগে গণতন্ত্রকে পর্যুদস্ত করছিলেন। সেনাসমর্থিত অগণতান্ত্রিক সরকারকে শক্তিশালী করছিলেন। এই কাজ করে তারা না পারছেন, দুই নেত্রীকে সরাইতে, না পারছেন গণতন্ত্র আনতে না পারছেন নিজেদের শক্তিশালী করতে। ফলে, দুই নেত্রীর ফেরত আসার পর তাদের উচিত আছিল নিজে থেকে অবসর নেওয়া। কিন্তু তারা লজ্জার মাথায় খেয়ে রাজনৈতিক পরাজয়ের পরও রাজনীতিতে থেকে যাওয়ার চেষ্টা নিছিলেন। এখন স্বাভাবিক হিসাবে শেখ হাসিনা তাদের বাদ দিয়া তাদের উপযুক্ত পরিণতির দিকেই ঠেলে দিছেন।
এই বাস্তবতা সত্ত্বেও হায় হোসেন, হায় হাসান রব কমতেছে না। কারণ আওয়ামী লীগ শাসক শ্রেণীর একটি অন্যতম দল হিসাবে এতকাল শাসক শ্রেণীর নানা অংশের সঙ্গে যে সম্পর্ক তৈয়ার করছিল সেই সম্পর্কের হিস্যাদার ছিলেন এই নেতারা। শেখ হাসিনা যদি সাইনবোর্ড ছিলেন, তাইলে এনারা ছিলেন অ্যাডফার্ম। সুবিধাবাদী, লভ্যাংশ ভোগীদের স্বার্থ আওয়ামী লীগে দেখাশোনার ভার এদের হাতে ছিল। ফলে, হাহাকার চারদিক থেকে উথলে উঠতেছে।
আওয়ামী লীগের মতো দলে নতুন হিস্যাদার ও লভ্যাংশ ভোগী তৈরি হইতে সময় লাগবে না। এদের স্থান শীঘ্রই পূরণ হবে। কিন্তু এদের অবসানের মধ্য দিয়া জাতি একটা জিনিশ অন্তত শিখতে পারবে। সেটা হইলো, ব্যাকডোর রাজনীতির দিন শেষ। কেউ যদি হাসিনা ও খালেদাকে পরাজিত করতে চায় তাইলে সামরিক সমর্থন দিয়া সেটা করতে পারবে না। তাদের পরাজিত করতে হইলে গণতান্ত্রিক পন্থায় জনগণকে সাথে নিয়াই তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাইতে হবে। এই ক্ষমতা আমু তোফায়েল রাজ্জাক সুরঞ্জিত জলিলদের নাই।
এখন টেলিভিশন চ্যানেলগুলার সান্ধ্য টকশো গুলাকে এনাদের প্যাঁচানো কথা বন্ধ হওয়া দরকার। এইটা যত তাড়াতাড়ি সম্ভব হবে ততোই জাতির জন্য মঙ্গল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

