চেঞ্জ
১৮ ই মার্চ, ২০০৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরৎচন্দ্রের উপন্যাসে অবস্থাপন্ন ঘরের রোগীরা ডাক্তারের পরামর্শে চেঞ্জে যেতেন। মানিকের গল্পেও দেখেছি চেঞ্জের বিবরণ। অসুখ-বিসুখ হলে কলকাতা বা পশ্চিমবঙ্গের গুমোট আবহাওয়া থেকে বেরিয়ে দীঘা বা পুরি ঘুরে আসতেন সেকালের লোকেরা। এখনও কি সে রকম চেঞ্জে যান কলকাতার মানুষ? নাকি সিঙ্গাপুর ব্যাংকক, মরিশাসে যান? এ অর্থে চেঞ্জ মানে হাওয়া বদল। একটু অবস্থাপন্ন ঘরের লোকেরা অসুখ ছাড়াও চেঞ্জে যান। হাওয়া বদল করে ফুরফুরে হয়ে ফেরেন। বাংলাদেশে হাওয়া বদল বা বেড়ানো অর্থে চেঞ্জের উদাহরণ দেখি না। অসুখ হলে কেউ কেউ শহর ছেড়ে গ্রামে যান বটে কিন্তু বেশিরভাগ লোক গ্রাম থেকে শহরেই আসেন। উদ্দেশ্য- ভাল ডাক্তার, ক্লিনিক বা হাসপাতাল। তাহলে আমাদের এখানে চেঞ্জ কোন অর্থে ব্যবহৃত হয়? একটু স্মার্ট ছেলেরা দেখি আঙ্গুলের ডগায় একশ বা পাঁচশ টাকার নোট ঝুলিয়ে দোকানিদের কাছে চেঞ্জ হবে বলেন। চেঞ্জ মানে ভাংতি, খুচরা। সাধারণত ভাংতি বা খুচরা না বলে চেঞ্জ বলাটাই দেখতে পাওয়া যায় বাজারে। যারা ডলার থেকে টাকা টাকা থেকে ডলার কারবার করেন তারাও কি চেঞ্জ বলেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন