ক্রসফায়ার
২০ শে মার্চ, ২০০৬ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরশুদিনের পত্রিকায় দেখলাম গ্রেফতারকৃত এক ছাত্রদল নেতার স্ত্রী ফরিয়াদ জানিয়েছেন যে, তার স্বামীকে যেন ক্রসফায়ারে না দেওয়া হয়। এই আহবান তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছেন। তার দাবির কী হবে তা আমরা বলতে পারছি না। কিন্তু ক্রসফায়ার শব্দটির বেহাল দশা নিয়ে চিন্তিত আমরা। ক্রসফায়ার কী? দুই বিবদমান দলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হলে তাকে ক্রসফায়ারে মৃতু্য বলে।দুই সমান সমান বড় শক্তির মধ্যে যুদ্ধ লাগলে ক্রসফায়ারে মানুষ মারা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় বন্দুক যুদ্ধ শুরু হলে ছাত্ররা ক্রসফায়ারের আশঙ্কা করতেন। দুই দল যাতে সুবিধা মতো যুদ্ধ করতে পারে সেজন্য সাধারণরা মাঠ ছেড়ে চলে যেতেন। বুয়েটের শিক্ষার্থী সনি দুই সন্ত্রাসী বাহিনীর ক্রসফায়ারে নিহত হন। অতএব বোঝা যাচ্ছে, ক্রসফায়ার একান্তই দুর্ঘটনামূলক একটি ব্যাপার। দুদলের লড়াইয়ে তৃতীয় পক্ষ এসে পড়লেই শুধু ক্রসফায়ার হতে পারে। তবে ছাত্রদল নেতার স্ত্রী ক্রসফায়ারে দেওয়া বলতে কী বোঝালেন? ভাষাগতভাবে ক্রসফায়ারে কাউকে দেওয়া সম্ভব না হলেও কেন তিনি ক্রসফায়ারে না দিতে অনুরোধ করলেন?
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন