somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠান্ডা

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচণ্ড শীতে থর থর করে কাঁপছি ৷ এখন গ্রীষ্ম কাল, অন্তত পক্ষে ঘুমাতে যাওয়ার আগে তাই ছিল ৷ ঘুম ভাঙ্গার পর প্রচণ্ড শীত অনুভব করছি ৷ ঘুম ভাঙ্গার পর বললে হয়তো ভুল হবে ৷ প্রচণ্ড শীত লাগার কারণে আসলে ঘুম ভেঙ্গে গেছে ৷

হাত পা নারাতে পারছি না ৷ আমার হাত পা বাঁধা ? বেশ কিছুক্ষণ চেষ্টা চালালাম ৷ নাহ হাত পা নির্ঘাত বাঁধা ৷ একটা যান্ত্রিক গুঞ্জন শুনতে পারছি ৷ কিছুক্ষণ পর দুলুনি অনুভব করলাম ৷ আরও কিছুক্ষণ পর যান বাহনের শব্দ ৷ যেহেতু আমি কিছু দেখতে পাচ্ছি না তাই সব কিছু অনুমান করতে হচ্ছে ৷ আমার চোখ বাঁধা ৷

হাত পা বেঁধে রেখেছে সমস্যা নাই ৷ কিডন্যাপ করছে তাতে ও সমস্যা নাই ৷ কিন্তু গরম কাল বলে এমন হিম শীতল ঘরে রেখে খাতির যত্ন না করলে ও হত ৷

ঘণ্টা খানেক খুব কষ্টে এভাবেই পার করলাম ৷ জানি চিৎকার চেঁচামেচি করে লাভ নেই ৷ তাই করছি না ৷ চাইলে ও পারব কিনা বুঝতে পারছি না ৷ গলা দিয়ে শব্দ বের হওয়ার কথা না ৷ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জমে গেছে ৷ শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ৷ এক এক বার শ্বাস নিলে মনে হচ্ছে মাথায়, বুকে কাটা ধুকছে ৷

এভাবে আর বেশিক্ষণ থাকলে নিশ্চয়ই মারা যাব ৷ এমন হিম শীতল পরিবেশে এক কাপ কফি হলে বেশ হত ৷ সাথে একটু গান, ঠাণ্ডা টাইপ কোনও গান ৷

সম্ভবত জ্ঞান হারিয়েছিলাম , যখন জ্ঞান ফিরল তখন আমি চোখ দুটো বাদে আর কিছু নাড়াতে পারছি না কোথায় যেন হারিয়ে যাচ্ছি , চোখে কিছু দেখতে না পারলেও চাঁদ তারা গ্রহ নক্ষত্র দেখছি বলে মনে হচ্ছে ৷ আস্তে আস্তে সেগুলো দুলতে শুরু করল ৷ তার পর যেভাবে মঞ্চের পর্দা নামে সেভাবে সব অন্ধকার ৷
আলোকহীনতা থেকে আরেক রকম অন্ধকার আছে ৷ সেই অন্ধকারে ভয়ঙ্কর রকম শূন্যতা আছে ৷ আমি কখনো ভাবতে পারিনি সেই ভয়ঙ্কর শূন্যতার অন্ধকার কেমন হতে পারে ৷ এখন আমি জানি ৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×