আজ আরবি রজব মাসের ২ তারিখ। আর মাত্র দুই মাস পর রমজান মাস। এই দুই মাসের গুরুত্ব অনেক বেশি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসদ্বয়ে বিশেষ কিছু আমল করতেন। যার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটি আমল হচ্ছে বরকত ও দীর্ঘ হায়াতের দুয়া করা।
তিনি এই দুয়াটি বেশি বেশি পাঠ করতেন
ﺍﻟﻠﻬﻢ ﺑﺎﺭﻙ ﻟﻨﺎ ﻓﻲ ﺭﺟﺐ ﻭﺷﻌﺒﺎﻥ ﻭﺑﻠﻐﻨﺎ ﺭﻣﻀﺎﻥ
আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ও শা'বান, ও বাল্লিগনা রমাদান।
অর্থ, হে আল্লাহ, রজব ও শা'বান মাসে আমাদেরকে বরকত দান করো, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও।
আজ থেকে আমাদের আমল ও ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া উচিত। বরকত দান করা শুধু রিযিকে নয়; এর প্রধান অংশ হচ্ছে ইবাদাত। অর্থাৎ, বেশি ইবাদাত ও ইবাদাতে ইখলাস ও হুজুরিয়ে কালব চাওয়া হচ্ছে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



