চট্টগ্রাম ০ পয়েন্ট থেকে ১৮ কি.লো. উত্তরে হাটহাজারী থানার প্রাণকেন্দ্রে অবস্থিত এই দারুল উলুম। ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই জামেয়া বাংলাদেশের উম্মুল মাদারিস বা সকল মাদরাসার মা উপাধিতে ভূষিত হয়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দাঁড়িয়ে থাকা এই আরবি বিশ্ববিদ্যালয়ের দুটি মসজিদ, একটি শিক্ষাভবন ও সাতটি ছাত্রাবাস রয়েছে। আসুন, আপনাকে পরিচয় করিয়ে দেই আমাদের প্রিয় মাদরাসার সঙ্গে।
ছবিতে যে সংখ্যা দেয়া আছে তার সঙ্গে মিলিয়ে নিন
1, চারতলা ছাত্রাবাস। নাম, মাদানী মঞ্জিল।
এই ভবনের দ্বিতীয় তলায় ৫টি ক্লাসরুম আছে। উর্দু, ফার্সি, মিজান, নাহবেমীর ও হেদায়াতুন্নাহু। এছাড়াও আছে বাংলা সাহিত্য অনুষদ।
2, তিনতলা মসজিদ। নাম, বাইতুল আতীক জামে মসজিদ।
মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণে দারুল আমান এবং তৃতীয় তলার পূর্বে মাদানী মঞ্জিলের সঙ্গে উড়ালসেতুর মাধ্যমে সংযুক্ত রয়েছে। উভয় ভবনের ছাত্ররা সেতু দিয়েই মসজিদে যাতায়াত করেন।
3, ছয়তলা শিক্ষাভবন। নাম, আস সারহুদ দিরাসি।
১ম তলায় হিসাব বিভাগ ও অফিস কক্ষ। ২য় তলায় দাওরা হাদীস। ৩য় তলায় মেশকাত, হেদায়া ১ম ও দ্বিতীয় বর্ষ। ৪র্থ তলায় দারুল মুতালা ও ছাত্রদের শয়নকক্ষ। ৫ম তলায় মাদরাসার পাঠাগার। বাকিটুকু এবং ৬ষ্ঠ তলায় ছাত্রদের বিশ্রামাগার। ভবনের দ্বিতীয় তলার দক্ষিণে এহাতায়ে মাদরাসা ও ৩য় তলার উত্তরে মাদানী মঞ্জিলের সঙ্গে মোট দুইটি উড়ালসেতু রয়েছে। ভবনদ্বয়ের ছাত্ররা সেতু দিয়ে যাতায়াত করেন এবং দক্ষিণ প্রদেশের ছাত্ররা শিক্ষাভবনের দক্ষিণসেতুটি ব্যবহার করেন।
4, চারতলা ছাত্রাবাস। নাম, দারুল আমান।
ভবনটির ২য় তলায় মাসিক মুঈনুল ইসলামের প্রধান কার্যালয় ও খানকায়ে মাদানিয়া। ৩য় তলায় দারুল ইফতার দ্বিতীয় বর্ষের ক্লাসরুম।
5, চারতলা ছাত্রাবাস। নাম, শফিক মঞ্জিল।
ভবনটির ১ম তলায় কুদূরি ও কানযের ক্লাসরুম। ৩য় তলায় দারুল ইফতা ১ম বর্ষ, ইলমুল হাদীসের দুই অনুষদের দুইটি ক্লাসরুম। ২য় তলায় ইলমুত তাফসীর দরসগাহ এবং ৪র্থ তলায় কেরাত বিভাগ।
6, মাদরাসার প্রধান ফটক। নাম, শাহী গেইট।
7, নির্মাণাধীন ছয়তলা মসজিদ। নাম, বাইতুল করীম জামে মসজিদ।
ডুপ্লেক্স সিস্টেম মসজিদটির ১ম তলার কাজ শেষ। ৩য় তলার কাজ চলছে। ৪র্থ তলার ছাদ কিছুদিনের মধ্যেই ঢালাই হবে। মসজিদের ছাদে ৮০ ফুট উঁচু দুইটি মিনার বানানো হবে। চট্টগ্রামে সবচেয়ে বড়।
8, তিনতলা ছাত্রাবাস। নাম, এহাতায়ে মাদরাসা। (এই ভবনের নাম পরিবর্ত হয় নি। প্রাথমিক অবস্থায় মাদরাসার পরিধি এতটুকুই হয়তো ছিল, তাই এর নাম এমন।)
ভবনের ২য় তলায় মাদরাসার অধ্যক্ষ আল্লামা আহমদ শফীর কার্যালয়।
9, তিনতলা মেহমানখানা। নাম, মেহমানখানা।
10, তিনতলা ছাত্রাবাস। নাম, নূর মঞ্জিল।
11, মাদরাসার একমাত্র পুকুর। আগে আরো বড় ছিল। বাইতুল করীম মসজিদ সম্প্রসারণ করায় পশ্চিমপাড় চেপে এসেছে অনেকটা।
12, চারতলা ছাত্রাবাস। নাম, দারে জাদীদ।
মাদরাসার সবচেয়ে লম্বা এবং বড় ভবন। এই ভবনেরও নাম পরিবর্তন করা হয় নি। নয়তো এর পরও মাদরাসায় আরও কয়েকটি ভবন নির্মাণ হলেও একেই নতুন ভবন বলা বলা হতো না।
13, তিনতলা ভবন। নাম, আম্বরখানা।
১ম তলায় লিল্লাহ বোর্ডিং। ৪ হাজার ছাত্র এখান থেকে ফ্রি খাবার সংগ্রহ করেন ২য় তলায় মাদরাসার একমাত্র ক্যান্টিন।
14, নির্মাণাধীন ছয়তলা ছাত্রাবাস। নাম, আহমদ মঞ্জিল।
৪র্থ তলার কাজ চলছে। বাকিটুকোয় ছাত্ররা থাকে।
15, পানির ট্যাংক। এখান মাদরাসার দক্ষিণ প্রদেশের পানির প্রয়োজনীয়তা পূরণ করা হয়।
16, মাদরাসার মাঠ। এখানে বার্ষিক মাহফিল হয়। বিভিন্ন স্থান থেকে আসা জানাযা হয়।
17, জেনারেটর রুম। দেশের অবস্থা সবাই জানেন। কারেন্ট খুব কমই থাকে। এই এক জেনারেটরে পুরো মাদরাসায় বিদ্যুৎ বিতরণ করা হয়। 12 am থেকে 4 am এই চার ঘন্টা ব্যতীত বাকি ২০ ঘন্টা কারেন্ট না থাকলে জেনারেটর চলে। প্রতিটি ক্লাসরুম, ওস্তাদগণের হুজুরায় এবং প্রতিটি বারান্দায় এর আলো ও বাতাস পৌঁছায়।
পুরো মাদরাসায় প্রায় ৬০০ রুম আছে। শিক্ষক ও খাদেম আছে ৯০ জনের মতো।
দাওয়াত রইল, আসবেন কিন্তু ...
মাহবুবুর রশীদ মাহদি
সূত্র : http://www.facebook.com/mahbuburrashid.mahdi1
এক নজরে দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।