- "যাকাতের টাকা মাদরাসায় দেয়া যাবে না।"
- কোন খাতে?- বিল্ডিং নির্মাণ এবং কর্মচারী, খাদেমদের বেতন হিসেবে।
- মাদরাসার ছাত্ররা যদি এতিম, মিসকিন, গরীব হয় তাদের দেয়া যাবে কী?
- অবশ্যই দেয়া যাবে। সুরা তাওবাতে ৬০ নং আয়াতে উল্লেখ আছে, যাকাত গরীব মিসকিনের হক। আর যারা মাদরাসায় পড়ে তারা দ্বীনের বুনিয়াদি কাজে নিয়োজিত। তাদের দেয়া তো একের ভিতরে দুই!
- তাহলে আপনি যে সরাসরি বললেন, ক্বওমী মাদরাসায় যাকাত দেয়া যাবে না। আপনার কথা স্ববিরোধী হয়ে গেল না?
- দেখেন ভাই, আমি বলেছি: "যাকাতের টাকা দিয়ে মসজিদের ইমারত নির্মাণ করা যাবে না। ঠিক তেমনিভাবে যাকাত থেকে কোনো মাদ্রাসার ইমারত বানানো বা মাদ্রাসার কর্মচারিদের বেতন ভাতা বাবদ টাকা দেওয়া যাবে না।" আমি তো লিল্লাহি ফান্ডে টাকা না দেয়ার কথা বলি নি!
- লিল্লাহি ফান্ড বলতে কী বুঝাচ্ছেন? মাদরাসাগুলোতে কি আলাদা আলাদা ফান্ড আছে?
- অবশ্যই আছে। যখন আপনি মাদরাসায় দান করবেন তখন দেখবেন, রশিদ বইয়ে 'দানের বিবরণ' নামে একটা কথা আছে। সেখানে উল্লেখ করা হয় টাকাটি যাকাত না ফেতরা, হাদিয়া না সাদকা। পরবর্তীতে রশিদ দেখে দেখে হিসাব করে টাকাগুলো ভাগ করা হয়। এতিম এবং গরীব ছাত্রদের খাওয়া, চিকিৎসা এবং যাবতীয় কাজে অর্থ ব্যয় করা হয় যে ফান্ড থেকে তাকে লিল্লাহি ফান্ড বলে।
- আপনি বলতে চাচ্ছেন, মিডিয়া আপনার বক্তব্যকে ভুলভাবে প্রকাশ করেছে?
- অবশ্যই তাই। প্রথম দিকের কথা এবং হেডলাইনে যা বলা হয়েছে তা আমার বক্তৃতা নয়। ওরা আমার নাম বেচে খাচ্ছে।
- আপনি কোনও প্রতিবাদ জানাচ্ছেন না কেনো?
- দেখি সাংবাদিক সম্মেলন করে কিছু করা যায় কিনা!
- আপনার এই বক্তৃতায় জনগণ আপনার উপর ক্ষিপ্ত। তাদের উদ্দেশ্যে কিছু বলুন।
- সাংবাদিক কত নিকৃষ্ট জাতি তা আপনারা জানেন। তারা আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা লুঠতে চায়। আসুন, আমরা ভাইয়ে ভাইয়ে পরস্পরের বিভেদ ভুলে গলা মিলাই।
- আপনি যতক্ষণ আওয়ামী নাস্তিক লীগের সাথে আছেন ততক্ষণ গলা মিলানোর কথা বলে লাভ নাই। ওদের সঙ্গ ছাড়ুন, গলা এমনিতেই মিলে যাবে। এটা জনগণের কথা।
- টাকা আর ক্ষমতার লোভ আমাকে এতো নিচে নামাবে — ভাবতে পারি নি। আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন সেজন্য দুয়া করবেন...
-মাহবুবুর রশীদ মাহদি...
"কাল্পনিক রেডিও, রাজপথ, ঢাকা।"
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



