তুমি ভালোবাসো যদি
২২/০৬/১৪
__________________________________♥
তুমি পাশে থাকো যদি
সবুজ উঠোনের কোল ঘেঁষে বকুলের কুড়ির মত সূর্যটা সুন্দর
ছেয়ে যাবে ছড়ানো আদার ঊর্মিমালায় নদী।
খুব সাধারণ সকাল হবে
ছেঁড়া কাঁথায় মুড়ে শীত কিংবা গরম আসবে
ক্ষুধার কষ্ট চুলোয় তোলা ডেকচিতে হারিয়ে যাবে কবে।
কাজে ডুবন্ত মধ্য দুপুরে
তোমার কথাই ভেেব ভাবুক দিবস কেটে যাবে অনন্ত
তোমার হাতছানি নিরন্তর বেজে যাবে অন্তপুরে।
তুমি ভালোবাসো যদি
ঢলো জোসনায় চারিদিক ফকফকা আকাশ মাটি
প্রার্থনায় সেজদাবনত কপাল হবে নিরবধি।
তুমি কাছে টানো যদি
সুঘ্রাণে মাতাল হাওয়ায় চুমু খেয়ে বৃষ্টিফোঁটার মত
লুকিয়ে কেঁদে আবার আনব সুন্দর ফুল কুমদি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



