শব্দের কাংখায় রাতের নাবিক
শব্দের স্রষ্টা যিনি বসে আছেন আকাশে
বাতাসে কানাকানি তার এলহামের।
সুদূর আকাশে জ্বলে তারকা বাহার
পথিকের দিকে তীর দৃষ্টি, নাকি নির্ঘুম
বেলকনিতে বিতৃষ্ণার শাপ দিতে
রক্তিম! কাছে আসো শাব্দিক।
এখানে বেলকনিতে চাদের সোহাগ
বাতাসের গায়ে নেমে পড়ে নির্লজ্জ,
উদাস পরিবেশ মাতাল করে কড়া নিকোটিনের
দুর্গন্ধে, দু'চোখে সমুদ্র নাচে বুড়ো সিংহ
নির্ভয়ে নেমে এসো রাতের নাবিক।
শব্দের বৃষ্টি না হোক, শব্দের সুরা
বয়ে যাক পাত্রের এপার ওপার।
কক্স টুডে, ৭ম তলার ব্যালকনি
কক্সবাজার, ১৬/০৫/১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



