somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...n

আখিঁ

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#আখিঁ

আজকের দিনটা খুব ব্যাস্ত কাটবে,, >_<
সকাল ৬টায় উঠেই নাকে মুখে একটু খেয়েই দৌড় দিলাম ওর♥ বাসার দিকে।

ওর সাথে প্রিন্স বাজারে দেখা হবার কথা,
সকাল বেলা ব্রেড কেনার কথা বলে বাসা থেকে বের হয়েছে বেচারি, ফাজিল তানহা'টাকে নিয়ে।
( তানহা ওর ছোট বোন, রোল প্লে করে যদিওবা বড় বোনের - কখনো ওর হাত ছাড়ে না, এই মেয়েকে পটিয়ে দলে নিতেই ছ'মাস লাগছে!! ওর নাকি মনে হত আমি কয়দিন ঘুরে টুরে ওর বোনকে ছেড়ে চলে যাবো!! কি সাংঘাতিক চিন্তাভাবনা >_< !!! )

আমি সারা জীবন লেট লতিফ :( - সে স্কুল, কলেজ, পরীক্ষার হল বা অফিস, আমার ৫ মিনিট লেট হবেই।
ওর মোবাইলে আমার নাম
mr.5minutesLate নামে সেভ করা >_< আইডিয়াটা ওই ফাজিল শালীটার !!
Google Assistance ' আজ মানুষ হলে নিশ্চয়ই অনেক বিনোদন পেতো!
"Ok Google, Call mr.5minutesLate - এভাবেই #ভয়েস_কমান্ডে কল দেয় ও আমাকে :'(

৮.৩০ এর যায়গায় তাই আজও আমি ৮.৩৫ :(
ওদিকে ১১টায় উত্তরা অফিসে মিটিং।

গাড়িতে বসে অন্তত প্রেম করা যাবেনা - ড্রাইভারটাকে বিশ্বাস নেই -এদেশের মানুষ কাজের চেয়ে অফিস পলিটিক্স খুব ভালো করে, বোর্ডের কানে হালকা করে তুলে দিলেই বিপদ ।

*আপনি আজকেও লেট!! :(

[লিটারেলি রাগলে #লাল_রক্ত_জবার মত হয়ে যায় ও! দেখতে ভালই লাগে ;) ]

- Oh GOD!! আমার পায়ের শব্দেও এই মেয়ে টের পেয়ে যায় কেন!

* আমার শ্রবন শক্তি বেশী, u should know that :/

- সরি!! কান ধরলাম!! হেপী বার্থডে লাভ !! ♥
বলেই হাতে ডায়মন্ড জুয়েলার্স এর পেকেটটা ধরায় দিলাম। আর কিছুক্ষন কথা বলতে দিলে জিহ্ব দিয়ে আমার ছাল তুলে ফেলবে এই মেয়ে :( !

*এত ঘন ঘন টাকা কে খরচ করতে বলসে!!!বেয়াদব লোক একটা!!
(মুখ ঝামটা খেয়ে খেয়ে অভস্থ এখন আমি!! প্রথম দিকে যদিওবা একটু খারাপ লাগত... একদিনতো রাগে রিক্সা দিয়ে ফেলে দিয়েছিল লেটের জন্য

এই যে শুনেন,, চলেন, বসি কোথাও! দই ফুচকা খাবো!!
আর শুনেন, ভয় নাই,, আপনার অফিসের গাড়ীতে যাবো না,, তানহা Uber কল দিছে,, আপনাকে এক ঘন্টার মাঝে ছেড়ে দিবো - তারপর যত খুশি ডেভের সাথে প্রেম করিয়েন।

ডেভ আমার CEO, বাংলাদেশে আসলে আমাকে দৌউড়ের উপর রাখে, ডেভের সামনে আমি ওর ফোন ধরি না - তাই হয়ত ডেভ হতভাগাকে আমার থেকে ওর বেশি অপছন্দ । ডেভ যদি জানতো :D
ও কিন্তু প্রতিবার এয়ারপোর্ট এসেই বলে,
"Sadman, Tumi Akhi valo,, ,Good Good? " (তুমি আর আঁখি ভাল আছো তো? )

-------

দই ফুচকা খেয়ে ফিরছি, আখির ডান হাতের ভিতর আমার হাত,আমার কাঁধে ওর মাথা,,, মাঝে মাঝে আমার দেয়া ঝুমকোটায় টোকা দিচ্ছি -সামনের সিটে বসাবসা ফাজিল শালীর চোখ এড়িয়ে ;)
গাড়িতে মিডিয়া প্লেয়ারে গান বাজছে
-
"তুমি কার পোষা পাখি ,
কাজল বরন আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ,
তুমি আমারে কান্দাইয়া পাও কি সুখ"

কাজল দেয়া চোখ দুটোকে আমি কখনো কাঁদতে দিবনা অন্তত,,সে চোখে আলো নাইবা থাকুক। কারন, পাখিটার #সাদা_ছড়ি' হয়ে আমি যে বৃদ্ধ হতে চাই :)

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×