somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...n

মেডাম জিয়া , একটি মেক আপ ব্যাগ আর ৬২ হাজার ডলারের গল্প

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেপ্টেম্বর, ২০০৫।

প্রধানমন্ত্রী বেগম জিয়া নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘে বক্তব্য দিতে। VVIP লাউঞ্জ থেকে তোলা হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাগ,লাগানো হচ্ছে SSF(special security force) এর সিকিউরিটি ট্যাগ।

একজন মেজর আবার সেগুলো চেক করছেন, Tag লাগানো আছে কি নেই।
কর্তব্যপরায়ন অফিসার লক্ষ্য করলেন একটি দামী ছোট ব্যাগে কোনো সিকিউরিটি ট্যাগ নেই। নিয়ম মাফিক সেটিকে সরিয়ে দিয়ে মেজর একটি নোট লিখে এয়ারপোর্ট সিকিউরিটিকে ব্যাগটি দিলেন।

বেচারা মেজর জানলোও না,,সিকিউরিটি নোট ইস্যু করতে করতে তিনি নিজ পায়ে কুড়াল মারলেন মাত্র!!

নিউইয়র্ক।
প্রধানমন্ত্রীর স্যুট থেকে দৌড়ে বেরোলেন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। সকালের ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বাতিল করতে হবে। মেডামের মেজাজ চড়া। খালেদা জিয়া নিউইয়র্ক আসলেও আসেনি তার শখের মেক আপ কিট ব্যাগ। মেকআপ পারসন বেচারাও মাথায় হাত দিয়ে বসে আছেন। হুলস্থুল চারদিকে।
মেডাম জিয়ার সচিব, মুখ্য সচিব নেমে পড়লেন ইনভেস্টিগেশনে
- গেলো কোথায় মেক আপ বক্স???


পত্রিকায় খবর প্রকাশিত হল, বেগম জিয়া অসুস্থতার জন্য বৈঠকে অনুপস্থিত। মেক আপ ছাড়া মেডাম কোথাও যাবেননা সেটা পরিস্কার জানিয়ে দিয়েছেন। তাই মিডিয়াকে তাই বোঝানো হলো।

দুইদিন ধরে শুয়ে বসে, হা-পিত্তেশ করে বেড়াচ্ছে বাংলাদেশী প্রতিনিধি দল। দুই দিনে বেগম জিয়ার সাথে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হয়ে গেল। বিকেলে প্রবাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ,দেওয়া হলো সেটাও পিছদলাড়ে

ওদিকে ঢাকা থেকে সেই মেকআপ বক্স আনতে সময় লাগবে আরো ২ দিন। অথচ প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন পরদিন।

পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান এবার মাঠে নামলেন। মেকআপ এক্সপার্টকে নিয়ে বেরুলেন নিজেই। লিস্ট ধরে ধরে দামী দামী সব ব্র্যান্ডের দোকান থেকে মেকআপ সামগ্রী কেনা হল। একটা করে জিনিস কেনা হচ্ছে আর বেচারার পররাষ্ট্রমন্ত্রীর মুখটা লাল হয়ে উঠছে। বিকাল পর্যন্ত চলল কেনাকাটা।
মোর্শেদ খান তার সেক্রেটারীকে ঢাকায় খবর পাঠালেন," ঢাকা থেকে টাকা পাঠাও।৬২ হাজার ডলার খরচ হয়েছে মেকআপ জিনিসপত্র কিনতে।এখনো কিছু বাকি........"


যা হোক শেষ পর্যন্ত, মেডাম জিয়া মেকআপ করলেন। মিটিংয়ে যেতে যেতে তার সচিবকে বললেন," কে করেছে এই কাজ , তাকে এখুনি চাকুরিচ্যুত করো "

সংগে সংগেই ঢাকায় পৌছে গেলো বার্তা। SSF এর চিফ এক ঘণ্টার মধ্যে মেজরকে এসএসএফ থেকে প্রত্যাহার করলেন। সেনাপ্রধানকেও জানানো হলো অবিলম্বে তাকে বরখাস্ত করতে হবে। সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তদন্ত কমিটি করলেন। মেজর বেচে গ্রলেন এখানেই। তদন্ত কমিটি তদন্তে দেখলো মেজরের কোনো দোষ নেই।


বেগম জিয়া নিউইয়র্ক থেকে দেশে ফিরে এলেন। কিন্তু মেকআপ করতে বসলে, তার মেকআপ বক্স হারানোর কথা মনে হয়। তিনি সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন," কী ব্যবস্থা নেওয়া হলো?"
সেক্রেটারী ফোন করেন সেনাপ্রধানকে। সেনাপ্রধান বলেন "দেখছি"।
দেখছি - আর শেষ হয়না।

একদিন সত্যি ক্ষেপে গেলেন মেডাম জিয়া। ডেকে পাঠালেন অবাধ্য আর্মি চিফকে।
বেচারা চিফ বগলদাবা করে নিয়ে গেলেন তদন্ত রিপোর্টটি।কিন্তু মেডাম এসব রিপোর্ট,হাবিজাবি কি বুঝবেন!!

মেডাম সাফ সাফ বলে দিলেন
"এসব রিপোর্ট বুঝি না। আমি পানিশমেন্ট চাই।"

সেনাপ্রধান পরদিনই সেই মেজরকে দ্রুত UN মিশনে পাঠানোর উদ্যোগ নিলেন। বেগম জিয়াকে জানানো হল ব্যবস্থা নেওয়া হয়েছে। শোনা যায়, ২০০৭ সালে সেই মেজরই, প্রমোশনে লে. কর্নেল হিসেবে বেগম জিয়ার বাসায় গিয়ে তাকে গ্রেপ্তার করার দায়িত্ব পালন করেন

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×