somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটিজম কিভাবে বুঝব ?

১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অটিজম একটি মানসিক বিকাশঘটিত সমস্যা ।শিশুর আচরনের মাধ্যমে হয় এর বহিঃপ্রকাশ। AUTISM শব্দটি গ্রীক শব্দ AUTOS থেকে নেয়া। লিও ক্যানার তার 1943 সালের নিবন্ধ "অটিস্টিক ডিসটার্বনেস অফ এফেক্টিভ কন্টাক্ট" -এ প্রথম এ শব্দটি প্রস্তাব করেছিলেন।অটিজমের ক্ষেত্রে, একজন ব্যক্তির অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন ক্ষমতা সীমিত হয়ে যায় যেমন ভাষার ব্যাবহার রপ্ত করতে না পারা,নিজের ভিতর গুটিয়ে থাকা,হঠাৎই রেগে যাওয়া ,অনেক ক্ষেত্রেই এরই সাথে পুনরাবৃত্তিমূলক আচরন অর্থাৎ একই কাজ বার বার করতেও দেখা যায়।
প্রধান যে তিনটি ক্ষেত্রে অটিজমের সমস্যা দেখা দেয় – ক)পারিপার্শ্বিকের সাথে যোগাযোগ খ) সামাজিক সম্পর্ক গ)শিশুর আচরণ
অটিজমের শিশুর বয়স ৩ বছর হবার আগেই বোঝা যায় তার সমস্যা । দ্রুত তার সমস্যা সনাক্তকরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে


কয়েকটি লক্ষনঃ
• ১বছরের ভিতর ‘বা..বা’,‘দা..দা’,‘বু…বু’ এমন শব্দ না বলা। বা আঙুল দিয়ে, হাত দিয়ে বা হাত ধরে শিশুর আগ্রহের জিনিস দেখিয়ে দিতে না পারা।
• ২ বছর বয়স পূর্ণ হওয়ার পরও একটি অর্থবোধক শব্দ উচ্চারণ করতে না পারা।কারন বয়সে শিশু নিজের নামসহ দু’টি শব্দ জোড়া লাগাতে পারে। যেমন- আমি খাবো, আমি যাবো , তুমি ভালো?
• সরাসরি চোখে চোখ না রাখা বা না তাকিয়ে আড়চোখে খুব সময়ের জন্য তাকানো।
• নাম ধরে ডাকলে সারা না দেয়া।
• মিশতে না পারা বা আদর নেয়া বা দিতে না পারা।
• পছন্দের জিনিস অন্য কারো সাথে ভাগ না করা (যেমনঃ খেলনা ভাগাভাগি করে খেলতে না পারা)
• অন্য কার বলা কথা বার বার বলা বা বার বার একই শব্দ উচ্চারন করা।
• হঠাৎই উত্তেজিত হয়ে পড়া ।
• শব্দ, আলোর এমন ছোট ছোট কম বেশি পরিবর্তনে প্রতিক্রিয়া দেখানো
অটিজম শনাক্ত করতে যত দেরি হয়, ততই বাড়তে থাকে জটিলতা । সেই সাথে কমতে থাকে শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা।অটিজমের দু-একটি লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তার বা শিশু মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে। যাতে অল্প বয়সেই অটিজম শনাক্ত করা সম্ভব হয়।আমরা অনেকেই শিশুর অস্বাভাবিকতার জন্য অতিপ্রাকৃত বিভিন্ন শক্তিকে দায়ি করি।হাতের মুঠোয় মোবাইল ফোন, মুহূর্তে ভিডিও কলে দেখা হয় সাত সাগরের ওপারের বন্ধুর সাথে। বিজ্ঞানের এই সেরা সময়ে এসেও যদি আমরা আমদের শিশুদের উপর ‘নজর লাগা, ক্ষতি করা, বান মারায় বিশ্বাস করে হুজুর – ওঝা – কবিরাজ বাড়ী দৌড়ে বেড়াই তবে ক্ষতি কিন্তু আমাদের সন্তানদেরই হবে।মাঝে পকেট ভরবে লাল নীল শিশির ‘তেল ও পানি পড়া’র কারবারীদের।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×