somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা,দেবতা জিউস এবং বাংলাদেশ

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনার ভাইরাসের এই মহামারীতে
দেবতা জিউস ভাবলেন এবার কিছু ত্রান দিতে বাংলাদেশে আসবেন। ইউরোপ আমেরিকা অনেক হয়েছে এবার একটু ত্রান বিতরনের জন্য এশিয়া দিকে যাওয়া যাক।
করোনায় যখন বঙ্গদেশ লক ডাউন তখন রথে উড়ে আসছিলো, হঠাৎ তার ওয়েরলেসে বার্তা এলো
"স্যার আপনি বঙ্গদেশের আকাশসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করেছেন "!
হতভম্ব দেবতা জিউস নিচে নামতে বাধ্য হলেন।
বিমান চলাচল কর্তৃপক্ষ কোন ভাবেই দেবতা জিউসের যুক্তি মানতে পারলোনা যে এটা একটা উড়ন্ত যান।
: স্যার এই বাহন আকাশে উড়ার অনুমতি আমরা দিতে পারিনা ! কিংবা আপনার পাইলটের লাইসেন্স কই?
: কিন্তু আমি তো উড়েই আসছিলাম, আপনারাই তো নিচে নামতে বললেন!
: স্যার এতোকিছু আমরা জানিনা। আপনার এই যান আমাদের দেশের আকাশ সীমার উড়ার যোগ্য না।
ব্যর্থ যুক্তিতর্ক শেষে জিউস যখন বের হচ্ছিলো ঠিক তখনই তার রথের সামনে এসে থামে পুলিশের একটা গাড়ি।
: ওই নিচে নামেন। নাম কি?
: দেবরাজ, আমি মহান জিউস।
: এএ !! কে? জিউস এইডা আবার কি নাম!! এইডা কি গাড়ি? চাকা কই?
: মাই চাইল্ড আমি আমি দেবরাজ জিউস করোনা আক্রান্তদের জন্য কিছু ত্রান নিয়ে এসেছি।
: ঠিকাছে মাগার এই গাড়ির ফিটনেস আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে?
: এটা তো গাড়ি না, রথ। ড্রাইভিং লাইসেন্স কিসের!!
: আরে মিয়া এইসব কথাই তো হবেনা। কিছু মালপানি ছাড়েন !!

পুলিশের ক্যাচাল শেষ করে জিউস যখন বিরশ বদনে রাস্তায় নামলো, বঞ্চিত মানুষগুলোকে দেখে সব দুঃখ ভুলে খুশি হয়ে গেলেন। তিনি তাঁদের যখন ত্রান বিতরণ করতে যাবেন তখন কিছু লোক এসে তার গতিরোধ করলো। তারা নিজেদের কাস্টমের লোক পরিচয় দিয়ে জানতে চাইলেন এই সব পন্যের কর পরিশোধ হয়েছে কিনা? চালান দেখতে চাইলো?

করফাঁকির মামলায় যখন জিউস জামিন হয় তখন করোনা মহামারী শেষ হলো তিন মাস আগে। জেল থেকে বের হয়ে কাঁদো কাঁদো জিউস যখন নিজের রথের খোঁজ চাইলেন জানতে পারলেন, তার রথের সিংহ গুলকে কোন এক মন্ত্রীকে পশু মন্ত্রনালয় উপহার হিসেবে দিয়েছে। আর রথের বাকী অংশটুকু মানে কেবিনটা থানার সামনে থেকে চুরি হয়ে গেছে।
তারপর বঙ্গবাসী ফেসবুকে ইভেন্ট খুলে চাঁদা তুলে জিউস কে ফিরতি পথের ফ্লাইট টিকেট উপহার দেয়। বঙ্গদেশ ভ্রমণের পর জিউস দেশে ফিরে গিয়ে রিটায়ার্ড হয়ে যান। পরবর্তী জীবনে তিনি একটা বেস্ট সেলিং বই লিখেন বইয়ের নাম "রঙ্গে ভরা বঙ্গদেশে '

©️Ferdous Hasan Kaysan
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×