somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমিক্যাল : অত্যন্ত লাভজনক একটি ব্যবসা ক্ষেত্র

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্টারিয়ন চ্যাম্পিয়ন লি: এর সাথে সম্পৃক্ত সকলকে। তাদের সহায়তা না পেলে এই লিখাটি পরিপূর্ণ হত না। কেমিক্যাল ব্যবসা আমদানী-রপ্তানী ব্যবসার অন্তর্ভূক্ত। কেমিক্যাল খাতে ব্যবসা করতে গেলে আপনি কয়েকধাপে ব্যবসা করতে পারেন। প্রথমত আমদানীকারক হিসেবে, দ্বিতীয়ত সরবরাহকারী হিসেবে। আপনি ইচ্ছে করলে নিজেই আমদানীকারক এবং সরবরাহকারী হতে পারেন। প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় কেমিক্যাল সরবরাহ করবেন? একবার চিন্তা করুন তো, কোন কোন ক্ষেত্রে রয়েছে যেখানে কেমিক্যালের ব্যবহার নেই? দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় প্রতিটি ক্ষেত্রেই কেমিক্যালের ব্যবহার রয়েছে। তবে সবার্ধিক কেমিক্যাল ব্যবহৃত হয় পোষাক শিল্প ও ঔষধ শিল্পে। এছাড়াও অটোমোবাইল, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াকরন, সাবান, ডিটারজেন্ট, কলম ইত্যাদি ক্ষেত্রেও কেমিক্যালের বিশদ ব্যবহার হয়ে থাকে।

কেমিক্যালের ধরন :
১। ডাইস্টাফ (রি-এ্যাকটিভ, এসিড, ডাইরেক্ট, বেসিক, সলভেন্ট ডাই)
২। প্রোসেস (প্রি-ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং)
৩। ডাই (ইঙ্কজেক্ট, সোপ, ডিটারজেন্ট)
৪। পিগমেন্ট (অর্গানিক, ইন-অর্গানিক)
৫। ন্যাফথল, ফাস্ট বেস এবং কালার সল্ট
৬। টেক্সটাইল অক্সিলিয়ারি
৭। অপটিকাল ব্রাইটনার
৮। ক্যারামেল কালার
৯। সিনথেটিক ফুড কালার
১০। থিকেনার
১১। এডহেসিভ
১২। এনজাইম
১৩। ল্যাব কেমিক্যাল
১৪। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল

স্টারিয়ন চ্যাম্পিয়ন লি: থেকে প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশে-
১। স্পিনিং মিল – ৬৩ টির অধিক
২। ইয়ার্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান – ২৯২ টির অধিক
৩। ফেব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান – ৭৪০ টির অধিক
৪। ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল – ২৩৩ টির অধিক
৫। ফার্মাসিউটিক্যালস – ১২৫ টির অধিক
৬। ল্যাব সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় - ১০৫ টির অধিক

এছাড়াও রয়েছে অগনিত কলম, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি কারখানা। হিসেব করে দেখা গেছে মোট মিলগুলোর তুলনায় দেশে আমদানীকারক ও সরবরাহকারীর সংখ্যা অনেক কম।

প্রাথমিকভাবে কেমিক্যাল খাতে কত টাকা বিনিয়োগ করা লাগতে পারে এটা বলা কঠিন। কারন কেমিক্যাল খাতটি বিশাল। প্রতি বছর প্রচুর নতুন নতুন কেমিক্যাল আবিষ্কৃত হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে সেগুলো চাহিদাভেদে আমদানী করতে হয়। ভারত, আমেরিকা ও চীন হচ্ছে কেমিক্যালের সবার্পেক্ষা বড় রপ্তানীকারক দেশগুলোর মধ্যে অন্যতম।
কেমিক্যাল ব্যবসা বাংলাদেশের একটি সম্ভাবনাময় ব্যবসা ক্ষেত্র। এতে মুনাফা অত্যাধিক। মেধা-বিনিয়োগ-অভিজ্ঞতা-মার্কেটিং দক্ষতাকে কাজে লাগিয়ে যে কেউ এ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×