somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )
জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

ফিলিং- ভি পি এন :p

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরের মতই রাস্তা দিয়ে উদাস ভঙ্গিতে হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মালিবাগ মোড় পার হবো তখন ই হঠাৎ করে কোত্থেকে এসে একজন পুলিশ অফিসার রাস্তা আটকালেন-

এ..ই ছেলে দাড়াও-

আমি তো থতমত খেয়ে গেলাম। মধ্যবয়সী তাগড়া একজন পুলিশ আমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকিয়ে আমাকে থামতে বললেন। তার দৃষ্টি দেখে মনে হলো, আমি যেনো একজন সিরিয়াল কিলার- মাত্রই ৯ নম্বর খুন টা ঠাণ্ডা মাথায় করে আসলাম...

-জি স্যার বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

- এই ছেলে আমি কি কল সেন্টারে ফোন করেছি নাকি? ফাইজলামি করো?

- না মানে, ইয়ে স্যার, বলুন...

- দেখি তোমার মোবাইল বের করো

মোবাইল এর কথা শুনেই বুক টা যেনো ৩৫৯ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেলো! হায় হায় কোন বিপদে না জানি পড়লাম! তাহলে কি যা ভাবছিলাম তাই... আমি কি তবে ভি, পি….

-এই ছেলে কানে কথা যায়নি? মোবাইল বের করতে বলেছি না?

- আমতা আমতা করে কিছু বলতে যাবো- স্যার মোবাইল কেনো? তখন ই বড় এক ধমক! তাই বাধ্য ছেলের মত মোবাইল টা বের করে স্যার এর হাতে দিয়ে দিলাম…
হাতে নিয়েই মোবাইল এ কি যেনো খুঁজতে লাগলেন...

-স্যার কি খুঁজছেন? আমি খুঁজে দেবো?

- কি ফেসবুক চালাও না? ভি পি এন দিয়ে অবৈধ পথে ফেসবুক চালাও তাই না?

- স্যার ভি পি এন? ওইটা আবার কি? নাম তো আগে শুনিনি!

- বেশি চালাকি করো? আমাকে কচি খোকা ভেবেছ তাই না? বাঁচতে চাইলে তারাতারি কিছু বের করো না হয় জেলে চালান করে দেবো সোজা!

- (বিপদে পড়লাম!) স্যার আমি তো কিছুই জানি না, ভি পি এন দিয়ে কি করে?

- কেনো তুমি জানো না ফেসবুক বন্ধ? ভি পিএন দিয়ে অনেকেই অবৈধ ভাবে ফেসবুক চালাচ্ছে, যা সরকার এর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতি বিরুদ্ধ!!
তখন ই মাথায় বুদ্ধি খেলে গেলো-

-ওহ আচ্ছা! কিন্তু স্যার, ফেসবুক তো আজকেই খুলে দেয়া হয়েছে। এখন আর ভি পি এন দিয়ে কেউ কেনো চালাবে?

-ফেসবুক খুলে দিয়েছে? কই কবে?

-কেনো আপনি জানেন না?

-কই নাতো! আজকে সকালেও তো ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকেছিলাম... :o
এমন বেফাস কথা বলা মাত্রই, অফিসার নিজের কথায় হকচকিয়ে গেলেন :v

-স্যার ছি, আপনিও অবশেষে সরকারের নীতিবিরূদ্ধ কাজে... বলতে যাবো… তখন ই তিনি - এই ছেলে যাও যাও... বলতে বলতে মুহূর্তেই চম্পট … :p :v :D

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×