somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

প্রকৃত ইসলামী সংগঠনের অস্তিত্ব কি আদৌ কি আছে বাংলাদেশে?

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি এই দেশে এমন কোনো ইসলামী সংগঠনের অস্তিত্ব উপলব্ধি করেন যে সংগঠনটি অন্যকোনো স্বার্থ হাসিল বা উদ্দেশ্য পূরণ ছাড়াই শুধুমাত্র ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা বা ইসলাম ধর্মের অবস্থানকে সুদৃঢ় করার জন্য কাজ করে?

যদি এমন কিছুর অস্তিত্ব উপলব্ধি করেই থাকেন কিংবা আপনি হোন কোনো ইসলামি সংগঠনের কর্মী/সমর্থক তাহলে দয়াকরে অজ্ঞ এই আমাকে দুইটি প্রশ্নের উত্তর দিয়ে যান ।

প্রথমত আমি জানতে চাই, দেওয়ানবাগী ওরফে দেওয়ানা ভোগীকে চিনেন? দ্বিতীয়ত আমার জিজ্ঞাসা, প্রকৃত ইসলামী সংগঠন যদি বাংলাদেশে থেকেই থাকে তাহলে দেওয়ানভোগী কিভাবে দেশের প্রাণকেন্দ্রে বসে মহান রাব্বুল আলআমিন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা:) এর নামে একের পর এক কুৎসা রটায়? কেন আজ অবধি কোনো শক্ত প্রতিরোধ গড়ে তোলেনি তথাকথিত ইসলামি সংগঠনগুলো? ইসলামের অবমাননা নীরবে মুখ বুঝে সহ্য করে তারা কিসের ইসলামী সংগঠন পরিচালনা করছে? এদেশ তো ইয়াহুদি মুল্লুক নয় যে তারা ধর্ম প্রচার করবে। তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিৎ মহাগ্রন্থ আল কোরআনের জীবন বিধান বাস্তবায়নে সচেষ্ট হওয়া। অথচ তারা একে অন্যের দোষত্রুটি বের করা, একে অন্যকে টেনে নীচে নামানো ছাড়া কিইবা করছে? একত্ববাদেই যদি সবার বিশ্বাস আর শেষ নবীরই যদি উম্মাত সবাই তাহলে এতো পরস্পর বিরোধীতা কিসের? এক ইসলামের পতাকার নীচে এতো মতভেদ কিসের? কোরআন তো আর একেক সংগঠনের জন্য আলাদাভাবে নাজিল হয়নি (নাউজুবিল্লাহ) তাহলে এই এক কোরআন অধ্যয়ন করে হাজারটা পথ কিভাবে আর কোথা থেকে নিয়ে আসলো একেকজন? এতেই কি বুঝা যায়না যে, ইসলাম কিংবা মুসলমান শুধুই বাহ্যিক একটা খোলস সবার কিন্তু অভ্যন্তরে ধর্মের দোহাই দিয়ে সবাই নিজের স্বার্থোদ্ধারের সুরঙ্গ খুঁড়তে ব্যস্ত? আরে নিজের দেশের কাফির মুসরিকদের কর্মকান্ডে সামান্য প্রতিবাদ করার সাহস, মনোবল বা ইচ্ছাই হয়তো যাদের নেই তারা আবার সিরিয়া, ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করে শহীদ হবার জন্য উদ্বুদ্ধ করে বোকা মানুষকে। কেন? কারণ হয়তো সিরিয়া, ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহে মোজাহিদ পাঠালে নিশ্চই সংগঠনের নামে মোটা টাকা অনুদান আসে!
যুগেযুগে লালশালু ছিলো আর থাকবেও যতক্ষণ পর্যন্ত আমরা যুক্তিতে মুক্তি না খুঁজে ধর্মঢাল ব্যবহারকারী ব্যক্তিবর্গকে সরলমনে বিশ্বাস করে যাবো।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×