somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

এক বাদামখোরের কান্না

১৯ শে মে, ২০১৮ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রমজান মাসে বাদাম খাওয়া কি নিষেধ? শহরজুড়ে বাদামওয়ালা গুলো নিরুদ্দেশ হলো কোথায় বুঝলামনা!

আমি এক বাদামখোর, বাদাম না খেলে ভাল্লাগেনা। সন্ধ্যার পর বাদামের সন্ধানে শহরময় ঘুরেও কোনো বাদামওয়ালাকে চোখে পড়লনা। অদ্ভুত বিষয়!

বাদাম তো পাচ্ছিইনা, আচারের ভ্যান একটা সামনে পড়লো। আচার মামারে বললাম, মামা আচার দেন তবে ঝাল একেবারে কম, না দিলেও চলবে।

আচার নিয়ে প্রথমে ভাবলাম বাসায় এনে খাবো কিন্তু আচার হাতে নিয়ে বাসায় আসার মতো সংযমী তো আমি না। বাদাম, আচার ইত্যাদি টাইপের খাবার হাতে নিয়ে সংযমী হওয়া সম্ভবও না। খাওয়া শুরু করলাম, বাহ খুব টেস্ট। টেস্টটা খুব মজার এটা উপলব্ধি করার মুহূর্তকাল পরেই আমি চোখের কোনে জলের অস্তিত্ব টের পেলাম।

আচার মামা ঝাল দিয়ে ফেলেছে। আমি ঝাল সহ্য করতে পারিনা, একদমই না। কি আর করা যা হবার তা তো হয়ে গেছে। টলমল করে পানি পড়ছে আর আমি হাতের উল্টোপিঠ দিয়ে মুছে ফেলছি আবার একটু আচার মুখে দিচ্ছি।

রিকসার জন্য মরিয়া হয়ে উঠলাম, কোনোরকম বাসায় পৌঁছাতে পারলেই বাঁচোয়া। নাহ বিধিবাম, রিকসা নাই।

হাঁটা শুরু করলাম। কাঁদছি আর হাঁটছি সেইসাথে অল্প অল্প আচার মুখে দিচ্ছি। না না আমি হেঁটে হেঁটেই কেঁদে চলেছি। কান্নাটা ঝালের জন্য হলেও এখন মনে হচ্ছে কান্নাটা বাদামের জন্যই। বাদাম না পেয়েই তো এই দশা হয়েছে। শহরজুড়ে মানুষে ভরা আর আমার কাছে মনে হলো বাদামওয়ালাবিহীন শহরে কোথাও কেউ নেই। বিলাসবহুল শহরের নানারকম শোরুমের দামী স্ক্রিনে কি সুন্দর সুন্দর দৃশ্যই না দেখা যাচ্ছে আর আমার দুই চোখ খোঁজে চলেছে "কোনো এক বাদামওয়ালা ভ্যানের মাঝে বাদাম ভাজছে আর কুণ্ডলী পাঁকিয়ে ধূয়া উড়ছে। ভ্যান ভর্তি বাদাম আর বাদাম" এমন কোনো স্বর্গীয় দৃশ্য। নাহ কোথাও এমন দৃশ্য চোখে পড়লনা।

বাসায় এসে ঢুকতেই আম্মা অবাক হয়ে সেইসাথে শঙ্কিত মনে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে তোর!

এত্ত বড় একটা জোয়ান ছেলে কাঁদতে কাঁদতে ঘরে এলে যেকোনো মায়েরই আশঙ্কা হবে খারাপ কিছুর।

ইচ্ছে করলো আম্মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলি, আম্মাগো সারা শহরের কোথাও কোনো বাদামওয়ালা নেই, বাদাম নেই। "

ইচ্ছে করলেই সবকিছু করা যায়না, বাদাম খাওয়ার ইচ্ছে করেছিলো কিন্তু খেতে কি পেরেছি? না পারিনি, আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতেও তাই পারিনি। শুধু আচারের অবশিষ্ট প্যাকেটটা উনার দিকে বাড়িয়ে দিয়ে আমি ওয়াশরুমে চলে গেছি

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ রাত ২:০৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×