somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

রাজনীতি ও পতিতাবৃত্তির প্রসারে দালাল!!!

০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক পদমর্যাদা বা প্রভাবপ্রতিপত্তি চিরস্থায়ী নয়।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিলেন "বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে,
রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ"।

একজন লেখক কতোটা ঘৃণা থেকে কতোটা ক্ষোভ থেকে কথাগুলো বলতে পারেন! লেখকদের অনুভূতি সাধারণ মানুষের চাইতে অনেক বেশী প্রখর হয়। সেই প্রখর অনুভুতি ঠিকই রাজনীতির অন্ধকার কূয়োর গভীরতা মেপে ফেলেছিলো বহুকাল আগেই।

কিছু কিছু রাজনীতিবিদ এমন হয় তাদের নিজেদের গোত্র বা সমমনা মানুষেরাই তাদের প্রচণ্ড ঘৃণা করে কিন্তু প্রকাশ করে না।

****অবশ্য রাজনীতি করতে হলে এমন বমি আটকে রাখার অভ্যাস থাকা লাগে পাশাপাশি নিজেও যে বহু মানুষের বমির কারণ সেটা জেনেও না জানার ভান করে থাকা লাগে।

ইতিহাসে আজীবন মানুষের বুকভরা ঘৃণা আর মুখ ভরা থুথু সহকারে এদের নাম লিপিবদ্ধ থাকবে। বিশ্বের কত বাঘা-বাঘা পলিটিশান ধরাকে সরা জ্ঞান করে আর ক্ষমতা/প্রভাব ইত্যাদিকে চিরস্থায়ী সম্পত্তি ভেবে ভোগ করতে গিয়ে শেষপর্যন্ত চরম সমাপ্তি বা ধ্বংসের মুখে পতিত হয়েছে সেসব কেউ মনেই রাখে না। অবশ্য শুধু অসৎ রাজনীতিবিদদের একার দোষ না, দোষ হচ্ছে #দালাল শ্রেণি ও #তোষামোদকারীদের। এইসব দালালদের সমালোচনা বিহীন প্রশংসার ভারে নেতানেত্রীরা এতটাই ডুবে থাকে যে সাধারণ জ্ঞান বুদ্ধিটুকু হারিয়ে ফেলে। #চাটুকার শ্রেণিরাই কালে কালে একটি সমাজ, রাষ্ট্র দেশ ধ্বংসের পরিকল্পনাকে সফলতা এনে দিয়েছে।

কবির ভাষায় রাজনীতিকের চাইতে বেশ্যা শ্রেয় হলেও রাজনীতি আর পতিতাবৃত্তির মূল চালিকাশক্তি কিন্তু দালাল/চাটুকাররাই। উভয়েই দালালের সান্নিধ্যে বা প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্যে নিজ নিজ অবস্থান শক্ত করে।
আমি ঢালাও করে সকল রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে এই লেখা লিখিনি। কিছু কিছু নিঃস্বার্থ বা লঘু স্বার্থ ওয়ালা রাজনীতিক থাকতে পারেন তবে তাদের অস্তিত্ব বা অবদান দুর্গন্ধময় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে অক্ষম।

(সৈয়দ মাহফুজ আহমেদ)

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়

লিখেছেন ফিদাতো আলী সরকার, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৭



বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

×