১.
সহস্র পাপড়ীর গভীর থেকে বেরিয়ে এসেছো হে হলুদ সংহিতা কাটাছেড়া পুষ্পরেনুর হাতে পৌরানিক মিথ হয়ে। প্রেম হয়ে পৃথিবীর ও আগে এসেছো । খেজুর পাতার হাতে মরুর বালিকা সূর্যের নিদ হয়ে! সহস্রাব্দের শেষে টের পাই ডালিয়া হয়ে দুলে আছো লজ্জিতা!
টের পাও? কোথায় কখন জ্বলে আগুনের আঁচ!
দুরন্ত ধূসর রাতে পাখিদের নাচ মৃত হয়ে ঝোলে ঝালে উদর গভীরে। আছো। খুব করে আছো। চোখে আর রক্তের ধারা যে নদীতে স্বপ্নকে করেছে বিষন্ন প্রাচীন।
সকল অবিশ্বাসীর বুকে ছোরা গেঁথে দিয়ে খুব করে বেঁচে আছো সংহতি। দমে ধোঁয়ায় আর লালনের গানে স্বীকার করে নিয়েছো বিশ্বাস ফুরোলে বাঁচেনা মানুষ!
২.
তোমাদের চুমু সৃষ্টি করেছে সুগভীর ক্ষত নীল প্রনয়ের দাগ! তোমাদের চুমু ফুলে ওঠা ঢেউ মিছিলের সুর উপচানো শাহবাগ!
সাহসী তরুন বালক করুন তরুনীর স্লোগানে
শাহবাগ জেগে উঠছে দারুন বিপ্লবীতার গানে!
তোমাদের চোখে জমে থাকা জেদ না পাওয়া দাবীর রাগ
উপচে পড়ছে জনতার ঢেউ সাগরিকা শাহবাগ।
তোমাদের চুমু মাটির গভীরে সবুজের সুর প্রানে
ফাঁসির দাবীতে দীপ্ত আগুন স্লোগানে স্লোগানে।
অ:ট মেলা টানছে। খুব টানছে! ডাকছে আমাকে। সবুজ বোতাম এবং অন্যান্য পাওয়া যাচ্ছে মেলায় গত সপ্তাহ থেকে। মন পড়ে আছে মেলায়। আগামীকাল বই মেলায় সারাদিন থাকবো। ভাবতেই ভাল লাগছে। প্রচ্ছদটা আগের পোষ্টে দিতে পারিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


