বলার বাকি ছিল শ্রাবন চলে যাচ্ছে!
ঈশ্বর আমার থেকে কিছু থাকা চুরি করেছিলো ওসব তার পূর্ব জন্মের পাপ। আমি মনে রাখিনি..
গভীরতা চাও?
জলের গভীর হতে সাহস যে আগে।
পাপ করেছো? ছুঁতে পারো অনায়াসে, জল ধরো নাও বরফেরা গলে গলে গ্যালো!
বাইরে শ্রাবন!
শ্রাবন শেষের বৃষ্টি
কেন তুমি হাওয়ায়?
বিস্ময়ে বিস্ময়ে প্রশ্ন সংক্রান্তিতে ফুলগুলি মিলিয়ে গেল না-বনে!
গন্ধাতীত এসব উত্তর!
দখলে এমন অনেক কিছুর স্রোত শরত্ তার কি করে থামাবে!
এখন-
পালাও। তোমার তো রহস্য প্রিয়!
যখন...
আমিতো প্রকাশ্যে গোপন করেছি সব!
চলে গেছে চলে যায় সে এবং তারা। তুমিওতো।
আর যারা প্রকাশিত গোপন তারা প্রকাশেই আছে!
কখনোতো তুমি আলো অনুভব করতে অন্ধকারে যাও!
অবশেষে গুচ্ছতা!
আজ অনেক কদম দেখেছি গাছে এবং হাতে দুরন্ত দস্যুতায় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে !গোলাপ ভেবে সর্বস্ব ছুঁই অথচ তখন হাত ভর্তি রহস্য বেলি! দৃশ্যত যা পাচ্ছো তা দেবার মত কিছুই নয়..
ডাকছো?
নাম ধরে ডেকোনা জগত্ বিক্ষোভ করে
তুমি কেবল সেইদিকে যাও..
উত্তরসূরি টিয়া হাতের রেখা দ্যাখো হাতে নজর দিওনা..
বলো!
অকবি হয়ে যাচ্ছো নেশায়!
পালাতে পালাতে নিছক শ্রাবন অবশেষে সুর!
এখন...
জলের আক্ষেপ নেই নদীর ও। যা দিয়ে দি ফেরাবার পথ থাকেনাতো! তোমারতো নদী আছে। নেই? নাকি তুমিও নদীকে লিখে দিয়েছো অন্য কোন ডাকনামে?
মুখের দিকে কেন তাকালে? কেন চোখ নামিয়ে রাখোনি? কেন বৈধতা নিয়ে ভাবলেনা আগে? কেন চোখ অবাধ্য হয়? কেন প্রশ্ন আর সংশয় ছুঁড়ে ছুঁড়ে দাও তীরে? কেন ঝরতে বলো জল?
আমারতো-
এসে চলে গেলে ভয় হয় কিজানি কখন আলো গ্রাস করে তারে!
আহ!
অন্ধকারের প্রবল বাসনায় তোমার থেকে যাবার সাধ আমার চোখ পুড়িয়ে দিচ্ছে। জল তো বেদনাপ্রবন ই!
আলো কিন্তু একরকমের মুখোশ! তোমার চোখ ঢাকা পড়েনা..
এবং আমিও যাই!
অরন্য তো আমাকেও ডেকেছে নিশিদিন। যে রাখেনি যে পারেনি তার জোনাকশাখা ছেড়ে আমিওতো যাই..
আর..
তুমি যে সর্বনাশের হিসেব কষলে সহজে!
অথচ মানুষ অমানুষের মত বৈধতা দিতে শিখেছে!
তারপর থেকে প্রতিদিন আমার নামানুষ হতে ইচ্ছে করে..
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



