somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ফরমালিন

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গঃ ফরমালিন
-মাহফুজ খান

সরকার যদি চোখ-কান বন্ধ করে বসে থাকে তখন নিজের প্রিয় দেশটির জন্য খুব মায়া হয়। আমি বুঝিনা সরকার কেন বুঝতে চায় না যে, ফরমালিন মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশের জনগন গরীব হতে পারে। তিন বেলার জায়গায় এক বেলা খেতে পারলেও খুশী। কিন্তু সেই খুশিটা মলিন হয়ে যায় যখন সে জানতে পারে, সে যে খাবারটা খেয়েছে তাতে ফরমালিন রয়েছে। এত কষ্টের পরিশ্রমের অর্থ দিয়ে সে মূলত পরিবারের জন্য তাজা বিষ কিনে আনছে এবং তা না জেনেই খাচ্ছে। আগে শুনতাম ধান্ধাবাজ ব্যবসায়ীরা মাছ বা মাংসে ফরমালিন মেশায়। কিন্তু ইদানিং যা শুনছি বা খবরে দেখছি তা যদি সরকারের কানে না পৌছায় তাহলে একথা বলতে আমার আর একবিন্দু দ্বিধা নেই যে সরকার চোখ-কান বন্ধ করে বসে আছে। দেশের মানুষ এখন সেমাইয়ে ফরমালিন মেশাচ্ছে। কাল ফল, সবজিসহ সব ধরনের খাবারে ফরমালিন মেশাবে। সরকারের জানা উচিত ফরমালিনের প্রভাবে ক্যান্সারসহ কিডনি ও লিভারের নানা জটিলতা দেখা দিতে পারে। খাদ্যে ফরমালিন মেশানো মৃত্যুদন্ড যোগ্য আইন হওয়া উচিত। সরকার হেফাজত ইসলাম, জামায়াত-ই-ইসলাম সহ বিভিন্ন দলের লাইসেন্স বাতিল করতে পারে কিন্তু এসব ধান্ধবাজ অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করতে পারে না। তাহলে কি একথা ভাবা আমাদের অন্যায় হবে যে, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার অভিনয় করছে। ঘুষ খেয়ে কিছুটা বাড়তি আয়ের লোভে পুরো জাতিটাকে যে ক্যানসারের রোগী বানিয়ে পঙ্গু করে ফেলছে, এ ব্যাপারে যেন কারো কোন চিন্তা-ভাবনা নেই। সরকার সহ সকল গণমাধ্যমের উচিত খাদ্যে ফরমালিন এবং ভেজাল মেশানোর কুফলতা জাতির সামনে গুরুত্বের সাথে তুলে ধরা। আর দেশের মানুষের বুঝা উচিত যে, খাদ্যে ফরমালিন মিশিয়ে আমার আমাদের ভবিষ্যৎ জাতিকে পঙ্গু করে দিচ্ছি। দেশকে আরও পিছিয়ে দিচ্ছি। তাই চলুন একটি সুন্দর ভবিষ্যত বাংলাদেশের জন্য আমরা আমাদের হীন স্বার্থকে বিসর্জন দিতে শিখি। জয় হোক বাংলার মানুষের, জয় হোক সচেতনতার।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×