somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানে ইসলামের বিস্তার

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে ইসলামের বিস্তার
-মাহফুজ খান
জাপানে আমাদের কর্মক্ষেত্রের পাশেই একটি বিশ্ববিদ্যালয় আছে। সেখানে বাংলাদেশ, ভারত সহ অনেক বিদেশী ছাত্র-ছাত্রীরা পড়ালেখা করছে। তাদের মধ্যে যারা মুসলিম তারা তাদের একটি ছাত্রাবাসে জুম্মার নামজ পড়ার ব্যবস্হা করেছে। বিগত তিন বছর থেকে মাঝে মাঝে সেখানে নামাজ পড়তে যাই। গত ১৩ ডিসেম্বর, শুক্রবারে গিয়েছিলাম জুম্মার নামজ পড়তে। একজন ভদ্রলোক আমাকে ছালাম দিলেন। আমি তাঁর ছালামের উত্তর দিলাম। ভারতীয় একজন ইমামের দায়িত্ব পালন করছিলেন। তিনি খুব সুন্দরভাবে ইসলামিক আলোচনা করছিলেন তার খুতবায়। আমরা খুতবা শুনছিলাম। হঠাৎ সেই ভদ্রলোকটির উপর চোখ পড়ে যায়। দেখলাম ভদ্রলোকটি খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলেন। তার চোখ দুটি বেশ ভেজা ভেজা লাগছিল। নামায শেষে আবার তাঁর সাথে লিফটে দেখা হয়ে গেল। তিনি হাত বাড়িয়ে পরিচিত হলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কোন দেশ থেকে এসেছেন? উত্তরে তিনি বললেন, ‘ জাপান’। আমি তো কিংকর্তব্যবিমূঢ়। তার মানে আপনি জাপানিজ। উত্তরে তিনি হেসে বললেন, ‘হ্যা’। আমি শ্রদ্ধ্যায় তার প্রতি কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এবং মন থেকে একাকী বলে উঠলাম, ‘আল্লাহ আপনার মঙ্গল করুন’।
যদিও অধিকাংশ জাপানিরা খুব একটা ধর্ম-কর্ম করে না। তার পরও একথা বলতে দ্বিধা নেই যে, জাপানের মতো ধর্মীয় সহাবস্থান ও শান্তি আর কোনো দেশে সম্ভবত নেই। এদেশে যে কেউ যে কোন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। কেউ কাউকে ধর্মীয় ব্যাপারে কোন বাধা প্রদান করে না। অন্যান্য ধর্মাবলম্বী জাপানিদের মতো জাপানি মুসলমানরাও এখানে এখন দেখা যাচ্ছে। বেশ কয়েকটি মসজিদও তৈরি হয়েছে এবং সেখানে এখন নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।সুতরাং একথা এখন খুব গর্ব করে বলা যায় যে, জাপান হচ্ছে অপূর্ব এক ধর্মীয় বৈচিত্র্যের দেশ, সেই বৈচিত্র্যের মধ্যে ইসলাম ধর্মও কম উজ্জ্বল নয়।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×