somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

​​চিন্তার বিষয়, বাঘ বলেছে আমি মানুষের কাছে যাবো

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

​চিন্তার বিষয়, বাঘ বলেছে আমি মানুষের কাছে যাবো
-মাহফুজ খান

পিনপতন সমাবেশে হঠাত বাঘের হুঙ্কার
এ অসম্ভব, এটা আমি করতে পারবোনা
ছোট টুনটুনিটা সাহস নিয়ে খুব নিকটে গেল
প্রয়োজনে আমাকে ভক্ষন করে হৃদয়ে প্রশান্তি আনুন
চিত্রা হরিন, গরু এবং মহিষও একই নিবেদন করলো
হাতি খুব চিন্তায় পড়ে গেলো
তাহলে কি কোন উপায় নেই?
বানর দেখলো কুমিরের চোখে জল
ভূতম পেচাঁও কাঁদছে
আরো কাঁদছে ছোট্ট কাঠবিড়ালি
কাক, চিল, ময়না, টিয়াও একসাথে তীব্র প্রতিবাদ করতে লাগলো
বাঘ আবারও হুঙ্কার দিল
সমগ্র সুন্দরবন এগারো মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো
আবারো পিনপতন নিরাবতা
এবার নিরাবতা ভাঙ্গলো সুন্দরী, গেওয়া গরান এবং কেওড়া
আমরাই সবাইকে আশ্রয় ও প্রশান্তি দিয়ে থাকি
দেশের পরিবেশ রক্ষায় আমাদের অবদান অনেক
মহা সমাবেশে সবার দৃষ্টি আকর্ষিত হলো
সাপগুলো একটু নড়ে-চড়ে তাদের সমর্থন জানান দিলো
বাঘ হুঙ্কার দিয়ে বললো আমি কি করতে পারি?
আজগর বললো আপনি পৃথিবীর বিখ‍্যাত রয়েল বেঙ্গল টাইগার
আপনার আর্জি এদেশের মানুষ শুনবে
বাঘ আবারো হুঙ্কার দিয়ে বললো কেন মূর্খ মানুষের মতো চিন্তা করো?
ইহা অসম্ভব
কচ্ছপ সাহস নিয়ে বললো, সম্ভব
বাঘ রেগে বললো, কিভাবে?
মাছরাঙ্গা বললো, আপনি মানুষের পায়ে ধরুন
আমাদের নিরাপদ জীবনের ভিক্ষা চাইবেন
বাঘ এবার একটু শান্ত হলো
কিছুক্ষন চোখ দুটো বন্ধ রাখলো।
মৌমাছিরা গুনগুন করতে লাগলো
বাঘ চোখ খুলে সবার দিকে দৃষ্টিপাত করলো
রানী মৌমাছির ইশারায় সব মৌমিছিরা শ্লোগান বন্ধ রাখলো
অতপর বাঘ সংক্ষিপ্ত বক্তব‍্য রাখলো
প্রিয় উদ‍্যানবাসী, আপনারা জানেন এখানে আমাদের সংখ‍্যা এক সময় অনেক বেশি ছিল
স্বার্থপর মানুষ অকারনে আমাদের হত‍্যা করেছে
আমরা কখনোই প্রতিবাদ করিনি
আমি আপনাদের চিন্তায় মহা চিন্তিত
আমি প্রয়োজনে মানুষের পায়ে ধরবো
মানুষের কাছে আমাদের জীবন ভিক্ষা চাইবো‌।
সুন্দরবন সবার কাছে চির সুন্দর থাকুক
এই হোক সবার জয়গান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×