আব্বা একদিন বিকেলে বাসার জন্য কলিং বেল কিনে আনলেন, তখন আমরা খুব ছোট। বেলের টুংটাং শব্দের প্রেমে পড়ে গেলাম। যেদিন ডোরবেল লাগানো হলো সেদিন আমার আর ছোট ভাইয়ের সেকি উৎকণ্ঠা! প্রথম বাসায় কে ঢুকবে আর বাজাবে? সারাদিন কেউ এলো না। সন্ধ্যার দিকে মামা এলেন। বেল বাজালেন না, এমনিতেই ঢুকে পড়লেন। আমরা খুব হতাশ হলাম। পরদিন আব্বা প্রথম কলিং বেল বাজালেন এবং জোরে চাপ দিয়ে পুড়িয়ে ফেললেন। সেদিনগুলোতে বিনা কারণেই বেল বাজিয়ে আনন্দ পেতাম। এখন বাসায় ঢুকতে আলসেমি করে বেলের দিকে তাকাইও না। ধুপধাপ ঢুকে পড়ি।
বাসায় একদিন সোফা এলো। আগের বেতের চেয়ারগুলো জায়গা হলো বারান্দায়। প্রথমবার সোফায় বসে নিদারুণ আনন্দ পেলাম। আম্মাকে বললাম, আমি আর খাটে ঘুমাবো না, এখন থেকে সোফায় ঘুমাবো। এটা নরম, শুতে আরাম লাগে। এখন সেই সোফা সো ফার। সোফা এখনও আছে কিন্তু ওরকম আয়েশ করে সোফায় বসতে ভুলে গেছি।
ছোটবেলায় দোকান থেকে আইসক্রিম খেতাম আর একটা ফ্রিজের জন্য হাহাকার করতাম। ভাবতাম, ঘরে একটা ফ্রিজ থাকলে প্রতিদিন আইসক্রিম বানিয়ে খাব। কয়েকদিনের মধ্যেই ফ্রিজ এলো। কঠিন শীতের মধ্যে কিছুদিন আইসক্রিম নামের অখাদ্য বানিয়ে খেলাম। কিন্তু এখন গরমের সময়ও বিনা কারণে ফ্রিজ খোলা হয় না।
আসলে জীবনের আনন্দ অপ্রাপ্তিতে। ছোট ছোট স্বপ্নগুলো সত্যি হলেই ফুরিয়ে যায়। স্বপ্ন দেখার অসাধারণ আনন্দটাই মাটি হয়ে যায়।
প্রিয় জীবন, তুমি আরো অধরা হও।
আলোচিত ব্লগ
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।