somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়োগ পাবেন দুই হাজার একশ’ জন : ৩৪তম সাধারণ বিসিএস আসছে শিগগিরই

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৪তম সাধারণ বিসিএস আসছে শিগগিরই। প্রায় ২ হাজার ১০০ শূন্যপদে এই নিয়োগে বিজ্ঞপ্তি আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে শূন্যপদ উল্লেখ করে ৩৪তম বিসিএসের নিয়োগ সম্পর্কিত সারসংক্ষেপ পাঠানো হয়েছে। এ মাসে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে। এ সরকার চাইছে তাদের সময়েই বিসিএসের এই নিয়োগও সম্পন্ন করতে। তবে বিজ্ঞপ্তি আসার আগেই চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সরকারের শেষ সময়ে এই বিসিএস কতটুকু স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে? জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ‘প্রতি বছর একটি সাধারণ বিসিএস’ এমন নীতির ভিত্তিতেই শিগগির ৩৪তম সাধারণ বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৩৪তম বিসিএস নিয়োগের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। আশা করি, সেখান থেকে এ মাসের মধ্যেই অনুমোদন হয়ে আসবে। আশামাত্রই নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই বিজ্ঞপ্তি এ মাসে অথবা ফেব্রুয়ারির প্রথমদিকে আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান। এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটা ২ হাজারের বেশি বা ২ হাজার ১০০-এর কাছাকাছি হতে পারে। গত তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর ‘একটি বিসিএস নিয়োগ’ নীতির। এই নীতির পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৮তম বিসিএসের বিজ্ঞপ্তি ও পরীক্ষা শুরু হয়। এরপর বর্তমান মহাজোট সরকারের সময় ২৯তম, ৩০তম, ৩১তম, ৩৩তম সাধারণ ও ৩২তম (বিশেষ) বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি হয়। এর মধ্যে ২৯, ৩০ ও ৩১তমের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। ৩২তম নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এবং ৩৩তমের লিখিত পরীক্ষা শেষ হলো। সরকারের শেষ সময়ে এখন ৩৪তমেরও বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। এই বিসিএসে ব্যাপক দলীয়করণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি বিসিএসে নিয়োগ পাওয়া কয়েকজন জানান, পিএসসি’র চেয়ারম্যান সাদত হুসাইনের দৃঢ়তার কারণে তার সময় পর্যন্ত নিয়োগে মোটামুটি স্বচ্ছতা ছিল। ২০১১ সালের ২৪ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার পর এখন পিএসসি সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। এখন পিএসসিতে যত নিয়োগ হচ্ছে, তাতে মেধার পাশাপাশি দলীয় বিবেচনাও বিবেচনা করা হয়। সম্প্রতি গেজেট হওয়া ৩১তম বিসিএসে দেখা যায়, পিএসসি মন্ত্রণালয়কে নিয়োগের যে সুপারিশ করে, মন্ত্রণালয় সেখান থেকে ২৬০ জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে। মন্ত্রণালয় সূত্র জানায়, গেজেট থেকে বাদপড়াদের বিরুদ্ধে এনএসই, মেডিকেল রিপোর্ট নেতিবাচক হওয়ায় তাদের নিয়োগ দেয়া সম্ভব হয়নি। তবে নিয়োগ না পাওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টে ভিন্নমতের তথ্য পাওয়ায় তাদের নিয়োগ আটকে দেয়া হয়েছে। প্রশাসন ক্যাডারে নিয়োগ থেকে বাদপড়া এক প্রার্থী জানান, তার বাড়িতে গিয়ে এনএসআই তদন্তে প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে, ‘জিয়া ভালো, নাকি মুজিব ভালো?’ ওই প্রার্থীর মাকেও জিজ্ঞাসা করা হয়, ‘কোন দলকে ভোট দেন?’ ৩৩তম বিসিএস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এই বিসিএসে ৮ হাজার ৭৭টি পদের মধ্যে ৬ হাজারের বেশি চিকিত্সা ক্যাডারে ডাক্তার নিয়োগ হবে। এই ডাক্তার নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় উত্তরপত্র দেখতে উদারীকরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাধারণদের ক্ষেত্রে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে একশ’ নম্বরের মধ্যে ষাটের বেশি নম্বর পেতে হলেও চিকিত্সা ক্যাডারের ক্ষেত্রে তা ৪৫ করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। এছাড়া এই বিসিএসেরই লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে তা স্থগিত করে পরে আবার পরীক্ষা নেয়া হয়। এ অবস্থায় ৩৪তম বিসিএস কতটুকু স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে, সেই প্রশ্ন এখন চাকরিপ্রার্থী অনেকেরই।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×