somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ ইশতিয়াকঃ দ্য মেলোডি কিং

৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ ইশতিয়াক। বাংলাদেশের সঙ্গীতে 'মেলোডি কিং' হিসেবে পরিচিত। খুব অল্প সময়ের জীবনে উনি আমাদের দিয়ে গেছেন অসামান্য সব গান। তাঁকে নিয়ে পুরো নেট ঘেঁটেও কোনো তথ্য পেলাম না। যতরকমভাবে খোঁজা সম্ভব, খুঁজেছি। খুবই সামান্য তথ্য পেলাম। একজায়াগায় করে রাখলাম। আরো তথ্য পেলে এখানে সংযোজন করে দেয়া হবে। খুবই খারাপ লাগলো এত কম তথ্য জানার কারনে। আশা করি অনেকেই সাহায্য করবেন আরো বিভিন্ন তথ্য দিয়ে।

----------------------------------------------------



"ছোটবেলা থেকে ধ্রূপদী সঙ্গীতে তালিম নেয়া শেখ ইশতিয়াক ১৯৭৪ সালে মাত্র ১৪ বছর বয়সে গঠন করেন ব্যান্ডদল 'সন্নাসী'। সেই থেকে গিটার বাদক হিসেবে মঞ্চে তিনি জনপ্রিয়। অবশেষে ১৯৮৬ সালে 'ওগো বিদেশিনী' চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার শিল্পাঙ্গনে প্রবেশ। সে বছরেই মাকসুদ জামিল মিন্টুর সুরে প্রথম অ্যালবাম 'নন্দিতা' প্রকাশ করে অল্প সময়েই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। 'নন্দিতা' অ্যালবামের 'নীলাঞ্জনা', 'একদিন ঘুম ভেঙ্গে দেখি', 'আমার মনের ফুলদানিতে' গানগুলো আজো মানুষের মুখে মুখে ফেরে। বাংলাদেশের 'মেলোডি কিং' হিসেবে পরিচিত শেখ ইশতিয়াকের সর্বমোট ৭টি একক অ্যালবাম বাজারে এসেছিল।"- সোর্স- যায় যায় দিন।



"শ্রদ্ধার্ঘ্য : শেখ ইশতিয়াক- লাকি আকন্দ

আশির দশকে যে ক'জন কণ্ঠশিল্পী মেধা আর মননের যৌথ মিশ্রণে সংগীতলোকে একটি নিজস্ব প্রেক্ষাপট রচনা করতে সক্ষম হয়েছিলেন, শেখ ইশতিয়াক তাদেরই একজন। ছোটবেলা থেকে ধ্রুপদী সংগীতে তালিম নেয়া শেখ ইশতিয়াক ১৯৭৪ সালে মাত্র ১৪ বছর বয়সে গঠন করেছিল ব্যান্ডদল 'সন্নাসী',। সেই থেকে গিটার বাদক হিসেবে মঞ্চে জনপ্রিয়।

‘এই নীল মণিহার’ গানটির জন্ম ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর আজিমপুরের ১৬ নম্বর বিল্ডিংয়ে। গীতিকার এস এম হেদায়েত (প্রয়াত), ইশতিয়াক (প্রয়াত) ও আমি একসঙ্গে বসে গানটি তৈরি করি। মনে আছে, ওই দিন সকালে আজিমপুরের বাসা থেকে বের হয়ে আমরা তিনজন যাচ্ছিলাম নীলক্ষেতের দিকে। যাওয়ার সময় পথে সেনাবাহিনীর কুচকাওয়াজের শব্দ কানে এল। ওই রিদমটা কানে বাজতে লাগল। কিছুক্ষণ পর বাসায় ফিরি। তারপর তিনজন বসে পড়ি একটি নতুন গান করার ইচ্ছে নিয়ে। ইশতিয়াক গিটারে বি মাইনর কর্ডটা ধরে প্ল্যাকিং করছিল। কিবোর্ডে আমার আঙুল ছুঁতে ছুঁতে একটা সুর এসে যায়। ওই সুরের ওপরই এস এম হেদায়েত লিখলেন “এই নীল মণিহার এই স্বর্ণালী দিনে, তোমায় দিয়ে গেলাম, শুধু মনে রেখো”।

বাংলাদেশের সঙ্গীতে মেলোডি'র এক নতুন দিকপাল হয়েছিল ইশতিয়াক।গানগুলো আজো মানুষের মুখে মুখে ফেরে। তাঁর গাওয়া "নীলাঞ্জনা" তো এক চিরসবুজ প্রশান্তির নাম।১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর বড় অসময়ে চলে যায় ইশতিয়াক।হ্যাপি চলে যাবার এক দশকের কিছু পরে, আবারও সেই স্বজন হারানোর তীব্র ব্যথা আমাকে গ্রাস করেছিল।

"বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে
আজ সব ব্যাথা ভুলে যাবো
চেয়ে দেখো না

তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা"

ভালো থেকো ইশতিয়াক,দূরে কোথাও.....ভালো থেকো.....
"

--------------------------------------------------------------

শেখ ইশতিয়াকের উল্ল্যেখযোগ্য ১৬টি গান একসাথে করা একটি ভিডিও শেয়ার করলামঃ


-------------------------------------------------------
রিলেটেড আরো কিছু লেখাঃ

১। মহীনের ঘোড়ারা- দ্য ঘোড়া'স

২। "লাল পাহাড়ির দেশে যা"- একটি কবিতার গান হয়ে ওঠা
---------------------------------------------------------------
আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page
আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×