সব রাষ্ট্রেরই প্রধান কাজ হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, জনগনের জান মালের নিরাপত্তা দেয়া। সেটা রক্ষার জন্য গুলি কেন, কামান দাগা করতেও বাধা নেই।
একটা গনতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন যে কেও করতে পারে। কিন্তু সেই আন্দোলন যদি হয় সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের উপাসনালয়ে হামলা, পুলিশের উপর হামলা, বোমা ফাটানো…তখন সেটাকে আর আন্দোলন বলে না, বলে সন্ত্রাস, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হামলা।কারণ শত্রুরা সুজোগ খুজতে থাকে।
আর যখন কোন সহিংসতা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানে, তখন সেটা প্রতিহত করতে রাষ্ট্রের কঠোর হওয়াটা মোটেও অযৌক্তিক না।বরং রাষ্ট্রের দায়িত্ব।
একটা সংঘাত নিঃসন্দেহে আরেকটি সংঘাতেরই জন্ম দেয়। আমার মনে হয় এভাবে গুলি না চালিয়ে অন্য কোন উপায়ে তাদের প্রতিহত করা উচিৎ।এরকম সহিংসতা তারা আগেও অনেক করেছে, তখন কিন্তু পুলিশ এভাবে গুলি না চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। আগে পারলে এখন পারবে না কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

