somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন লেখকের মৃত্যু এবং আমরা

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাংলাদেশীরা কি কখনই সংকীর্ণতার উর্দ্ধে যেতে পারবনা ? তা নাহলে কেন মীর মর্দন দের ভীড়ে থাকবে একজন মীর জাফর, মুক্তিযোদ্ধাদের ভীড়ে থাকবে রাজাকার, ড. মুহম্মদ ইউনুস এর মাঝে কেন আমরা খুজবো একজন ক্ষমতালিপ্সুকে ? নাকি আমরা সবাই সেই অতি-সমালোচক এর মত, সবকিছু ঠিক থাকার পরও যিনি বলেছিলেন - "এত ভালো ভালনা" l সরিষার মাঝে ভুত খুঁজে বের করতে না পারলে যে আমাদের খাবার হজম হয় না l

আমাদের এই কপটতার সর্বশেষ উদাহরণ আমরা দেখছি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর l বিভিন্ন পত্র-পত্রিকার কলামের শেষে কতিপয় পাঠকদের এবং ফেসবুকে পরিচিত-অপরিচিতদের কিছু কমেন্ট দেখে সত্যিই ব্যথিত হয়েছি l একজন সৃষ্টিশীল এবং অসাধারণ কাহিনীকার মারা গেছেন, এই মুহুর্তে তাঁর ব্যক্তিগত অথবা সমালোচিত বিষয় নিয়ে টানা-হেচড়া না করলেই কি নয় ? হুমায়ুন আহমেদ তাঁর মেয়ের বয়সী একজনকে বিয়ে করে আমাদের মূল্যবোধকে আঘাত করেছেন কি করেন নি এটা জানা কি এখন খুবই জরুরি ? যদি জরুরিই হয়, তাহলে এটাও জানা উচিত মূল্যবোধ জিনিস টি কী l আর আমাদের এটাও ভুলে গেলে চলবে না, মূল্যবোধ জীবনের জন্যই, জীবন মূল্যবোধের জন্য নয় l অনেকের কাছে অপ্রিয় হলেও সত্য যে হুমায়ুনের এই দ্বিতীয় বিয়ে আইনগতভাবে ও ইসলাম ধর্মগতভাবে বৈধ l অতএব দেখা যাচ্ছে, কিছু কিছু বিষয় মূল্যবোধকে নাড়া দিলেও এর বৈধতা রয়েছে l নিশ্চই এর পিছনে কোনো কারণ আছে l কিন্তু আজ একজন কালজয়ী সাহিত্যিকের মৃত্যুর মুহুর্তে আমরা কি পারিনা এইসব অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে তাঁর সৃষ্টিকর্মের জন্য তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাতে ?

আবার অনেকে দেখি এর মধ্যেই হুমায়ুন আহমেদের লেখার সাহিত্যিক সমালোচনা শুরু করে দিয়েছেন l তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের মানসিক দৈন্যতা কি দেখাতেই হবে ? একবারের জন্যও কি আমরা মুক্তভাবে কাউকে শ্রদ্ধা দেখাতে পারবনা l কাউকে সম্মান করলে নিজের সম্মানের কোনো কমতি হয়না - এই সহজ সত্য আমরা কেন বারবার ভুলে যাই l হুমায়ুন মধ্যবিত্তের কাহিনী লিখেছেন এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন, এটা কি প্রমান করে যে তাঁর সাহিত্যের মান নিম্ন পর্যায়ের ? তাহলে কি এই অর্থ দাঁড়াচ্ছে না যে ক্লাসিক সাহিত্য লিখতে হলে দরিদ্রদের নিয়েই লিখতে হবে ? এখন প্রশ্ন - রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কি দরিদ্রদের নিয়ে লেখা ? আর দরিদ্র-শ্রমজীবী মানুষদের পটভূমিতে যেসব সাহিত্য রচনা করা হয়েছে, যেমন - "পদ্মা নদীর মাঝি", এগুলো কি কোনো মাঝি, শ্রমিক, কৃষক পড়েছেন ? নাকি বেশিরভাগ পাঠকই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেনীর ? তাহলে কি সাহিত্য মানেই দরিদ্র মানুষের কাহিনী রচনা করে ড্রয়িংরুমে বা বেডরুমে আরাম করে পড়া আর আহা-উহু করা ?

এরকম কমেন্টও পাওয়া যাচ্ছে যে হুমায়ুন নতুন কিছুই দেখাতে পারেননি l আর একটা জিনিস তো কদর্যভাবে প্রায়ই হচ্ছে, তা হল পশ্চিম-বঙ্গের সাহিত্যিকদের সাথে হুমায়ুনের লেখার তুলনা এবং তিনি যে সাহিত্যের বিচারে তাদের থেকে যোজন যোজন দুরে এটা প্রমান করা l হায়রে বাংলাদেশ, এখানেও আমরা আমাদের ছোট মন কে ঢেকে রাখতে পারিনি l অন্য দেশের লোক যাই করুক না কেন, তা by default আমরা সেরা বলে মেনে নিই, আর নিজের দেশের লোকের বেপারেই আমাদের যত সমালোচনার বহর l কাউকে খাটো করে বলছিনা, হিমু কিংবা মিসির আলীর মত চরিত্র সৃষ্টি করতে বাংলা সাহিত্যের যেকোনো লেখকের হাজার বছর লেগে যাবে, হুমায়ুন তা তার জীবদ্দশায়ই করে দেখিয়েছেন l আর যারা বলেন হুমায়ুন নতুন কিছু করতে পারেননি, শুধু সেইসব জায়গাগুলো বর্ণনা করেছেন যা আমাদের চোখ এড়িয়ে যায়, এমনও তো হতে পারে আপনারা হুমায়ুনের লেখাই বুঝতে পারেননি, সেই ক্ষমতাই আপনাদের নেই l

রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত ছোটগল্পেই দেখা যায় বার-তের বছর বয়সী মেয়ের সাথে বিশ-একুশ বছর বয়সী ছেলের প্রেম-বিয়ে এবং বিবাহ-পরবর্তী মান-অভিমান স্থান পেয়েছে l কিন্তু আজকালকার পটভূমিতে কি এধরনের কাহিনী বাস্তব-সম্মত বলে মনে হবে ? নাকি এখনো আমরা গল্প-উপন্যাসে বারো-তের বছর বয়সে বিয়ে দিয়ে দেব এবং দাবি করব যে এটি হচ্ছে নতুন কিছুর সন্ধান দেওয়া l সম-সাময়িক চিন্তা-চেতনা এবং ধ্যান-ধারণা কে অবজ্ঞা করলেই মুক্ত-স্বাধীন চিন্তার অধিকারী হওয়া যায় না l ঠিক তেমনি, চারুকলা ও আজিজ সুপার মার্কেটে বসে চা খাওয়া আর সুররিয়ালিসম নিয়ে বুলি কপচালেই ক্লাসিক সাহিত্য-সমালোচক হওয়া যায় না l

হুমায়ুন আহমেদ তাঁর অমুল্য সাহিত্য কর্মের মধ্যেই বেঁচে থাকবেন সবার হৃদয়ে l কোনকিছুই তাঁর প্রাপ্য সম্মান ও শ্রদ্ধা থেকে বঞ্চিত করতে পারবেনা l আসুন আমরা সংকীর্ণতা থেকে, দীনতা থেকে মুক্ত হই এবং একজন ক্ষণজন্মা প্রতিভাকে প্রানভরে শ্রদ্ধা জানাই l
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×