এস এস সির পর ঢাকায় আসা।উদ্দেশ্য ব্রিটিশ কাউন্সিলে কোর্স করব। সেখানে আপার ইন্টারমিডিয়েট এর ২ নং কোর্সে চান্স পেলাম।আমাদের ব্যাচ এর নাম ছিল এস এস সি বি-২-২। নানু আমাকে একা যেতে দেবেন না।বড় নাতি আদরে নাতি।তাই প্রথম দিকে সেও আমার সাথে যেতেন। আমরা যেতাম মিডওয়ে বাসে বাসাবো থেকে ধানমন্ডি । সকাল ৯ টায় ক্লাস শুরু হত। আমরা খুব সকালে যেতাম।
এরকমই প্রথম দিকের একটা দিনে আমি আর নানু বাসে উঠলাম। সিট পাওয়া গেল। বসলাম।আমি জানালার পাশে,নানু অন্য পাশে।
নানুর দিকের সিটে একটা ছেলে বসে গান শুনছিল। নানু ওই ছেলেটাকে দেখিয়ে বলে,
"আহারে পোলাডার কি দুঃখ। কি ছোড বয়স আর এর মধ্যেই কানে সমস্যা দেখা দিসে।আহারে পোলাডা কানে শোনে না।"
আমি কই "মানে কি নানু??"
"আরে দেহো না কানে মেশিন দেওয়া। কানে না শোনলে এই মেশিন দেয় জানো না???দেখ নাই???"
আমি তো শুনে হাসতে হাসতে শেষ। তারপরে নানুকে বোঝালাম আসল ব্যাপার। ওইটা কানে শোনার মেশিন না বরং ওইটা গান শোনার হেডফোন
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




