somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ অজান্তে

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা খুন হয়েছে। আমি যে পাড়ায় থাকি সে পাড়ার পূর্ব মাথায়। আমাদের পাড়ার নাম কলেজ এভেনিউ।
দেখলাম একটা মোটাসোটা লোক রাস্তায় পড়ে আছেন। রাস্তা রক্তে তলিয়ে গেছে। উপুর হয়ে পড়ে ছিল লোকটা। আমরা ফজরের নামাজ পড়ে ফিরে আসার সময় লাশটা দেখি। গতকাল রাতে ঘটনাটা ঘটেছে সম্ভবত। কেননা রাতে আমি আমার বন্ধুর বাসা থেকে একটার দিকে এই রাস্তা থেকেই ফিরেছি। তখন তো কিছুই দেখলাম না। তার মানে ঘটনা এর পরে হয়েছে।

আমি একটু দুর্বল চিত্তের মানুষ। তাই বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কে, কোথায় বাসা সেটা পরে জানা যাবে রেনুর বাপ বা মোস্তফার বাপের কাছ থেকে। এরা আমাদের পাড়ার বিবিসি কিংবা সিএনএন কর্তৃক চাকরিপ্রাপ্ত। ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত পাড়ায় খবর পৌছে যায় এদের মাধ্যমে। তাই এখন লাশ নিয়ে মাথা না ঘামিয়ে কৌতুহল চেপে রেখে প্রতিদিন ফজরের নামাজের পর যে কাজটা করি সেটা করতে বের হয়ে গেলাম মানে হাঁটতে বের হয়ে গেলাম। মনে মনে চিন্তাও হচ্ছে এই ভেবে যে মানুষের জীবনে নিরাপত্তা কোথায়?

সমস্ত বরিশাল শহর ঘুরলাম আজকে। বিএম কলেজের সামনে একটা বাসার দরজায় দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। এক লোকের সাথে আজকে দেখা করার কথা। লোকটা পেশায় উকিল। কোর্টে একটা খুনের সাক্ষী দিতে যেতে হবে। এজন্য আমাকে আজ আসতে বলেছিলেন।

অনেকক্ষণ দাঁড়িয়ে ডাকাডাকি করলাম কেউ বের হলো না বাসা থেকে। মোবাইলটাও সাথে নেই যে ফোন দিব। কি আর করা। ভাবলাম বাসায় যেয়ে ফ্রেস হয়ে নেই। এরপর তার সাথে দেখা করব। বাসার কেউ হয়ত ঘুম থেকেই ওঠেনি এই বাসার। তাই এরপর চলে গেলাম।

বাসায় পৌছে তো হুলস্থুল অবস্থা। পাশের বাসার গেটের সামনে এত মানুষ! আমাদের পাশের বাসায় নেতা থাকেন। মাঝে মাঝে এরকম মানুষ ভীড় করে। আজকেও কি যেন হয়েছে। সম্ভবত ওই লাশ নিয়ে কিছু হবে।

মেইন গেট থেকে ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখি লাশটা রাখা মাটির উপর। চেহারার দিকে তাকিয়েই ভয় পেয়ে গেলাম।

আরে!!!
এ তো আমি!!!

গতরাতের ঘটনা মনে পড়ে গেল। রাতে অসুস্থ বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। মুখ ঢাকা কয়েকজন রাস্তার মাথায় আমাকে আটকায়। এরপর এলোপাথাড়ি ছুরি মারতে থাকে। আমার আর কিছু মনে নেই।

নিজের লাশকে সামনে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা অন্যরকম। বুঝছিনা আমার গন্তব্য এখন কোথায়?



চিত্রঃ 'The Man Without a Shadow' by Joyce Carol Oates
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×