somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রায়া নেই, রায়া আছে.....

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুনায়রাহ মাহিন তানশী-আমাদের ছোট মেয়ে। মেয়েটার প্রথম জন্মদিন পালন করা হল সাধ্যের মধ্যে যতটুকু ভাল করা যায় তার কোন কমতি না রেখে। ছোট মেয়ের জন্মদিন পালনের পর থেকেই মনের ভেতর কেমন যেন একটু খচ্ খচ্ করতে লাগল। আজ আমার বড় মেয়ে মাইশা লাবীব রায়া বেঁচে থাকলে কতটুকু বড় হত? রায়ার জন্মদিন আমরা কিভাবে করতাম? রায়াকে বাদ দিয়ে যদি জুনায়রাহ এর জন্মদিন করা হত তাহলে কি আমার বড় মেয়েটা বাবা-মায়ের উপর অভিমানে ঠোঁট ফুলাত?

আচ্ছা রায়ার জন্মদিন পালন করলে ও কতটুকু খুশি হত? এই আনন্দটুকু যদি রায়ার মত অন্য কোন শিশু পায় তাহলে কেমন হয়? রায়ার জন্মদিনে অন্য কোন বাচ্চার চোখেমুখে যদি আমরা রায়ার “জন্মদিন-পালন” এর মত আনন্দ দেখি তাহলে কি আমার মনে হবে যে রায়াও খুশি? ও কি বুঝতে পারবে ও আমাদের কাছে নেই বলে ওকে আমরা ভুলে যাইনি?

১ জন না, অবশেষে আল্লাহ্ আমাদেরকে ৪০ জন শিশুর আনন্দ, তাদের উচ্ছ্বাস দেখার ব্যবস্থা করে দিলেন। ফেসবুক এ যারা নিয়মিত তারা “মজার ইশকুল” (https://www.facebook.com/mojarschool2013) না চেনার কথা না। আমিও তাদেরকে চিনেছি ফেসবুক থেকেই। তাই প্রথম তদের সাথেই যোগাযোগ করলাম যদিও মনের ভেতর আরো কয়েকটি স্কুল/সংগঠনের নাম মাথায় ছিল। এই স্কুলের আরিফ ভাই তার ২০ জন স্বেচ্ছাসেবক নিয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদের স্কুলের আগারগাঁও শাখার ৪০ জন সুবিধাবঞ্ছিত শিশুর খুশি দেখার সুযোগ করে দিলেন।

এই কনকনে শীতে বাচ্চাদের জন্য আয়োজন করা হল এক পিকনিকের। ব্যবস্থা হল গাড়ী ভাড়া করে এই শিশুদের নিয়ে আসা হবে বসুন্ধরা মল এ, আসার পথে পরিচিত করানো হবে জাতীয় সংসদ ভবন এর সাথে, খাওয়ানো হবে মলের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট ক্যাপ্রিকর্ণ ওয়ার্ল্ড (Click This Link )এ, আর শীতের উপহার হিসেবে সবার জন্য থাকবে একটা করে নতুন জ্যাকেট। পুরো আয়োজন হবে রায়ার পক্ষ থেকে আর এই আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে “অদম্য বাংলাদেশ” এর মজার ইশকুল এর অদম্য সব স্বেচ্ছাসেবকরা। রায়া তার জন্মদিন পালনে যেমন আনন্দ পেত এই আয়োজনের মাধ্যমে সুবিধা-বঞ্চিত শিশুদের সেই আনন্দ দেয়ার জন্যই এই চেষ্টা।

নিষ্পাপ এই শিশুদের আনন্দ দেখার সাক্ষী হলাম আমরা কজন-রায়ার বাবা-মা, ওর ছোট বোন তানশী, ওর নানা-নানী। দাদীর অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেনি তার অসুস্থতার জন্য।ওপাড় থেকে দাদার দোয়াও নিশ্চয়-ই সঙ্গী হয়ে ছিল। আর রায়া সে তো আমাদের সবার মাঝেই ছিল।

আমরা তৃপ্ত হলাম রায়ার মত অন্য কোন শিশুর আনন্দ, হুটোপুটি দেখে আর আরিফ ভাইরা আনন্দ পেল তাদের পরিশ্রমে তিল তিল করে বেড়ে ওঠা সুবিধাবঞ্ছিত বাচ্চাগুলোকে একসঙ্গে এতগুলো আনন্দ পেতে দেখে। তাদের এই পরিতৃপ্তি আমরা দুই মা-বাবার কাছে রায়ার জন্য কিছু করতে পারার তৃপ্তিকে যেন কয়েকগুণ বাড়িয়ে দিল।

সেদিন ছিল ২৬ ডিসেম্বর, ২০১৫ ইং। বেঁচে থাকলে আমার মা টা সেদিন ৪টা মোমবাতি ফুঁ দিয়ে কেক কাটত। রায়া নেই, তবু রায়া আছে আমাদের মাঝে। রায়া থাকবে। আর রায়াকে বাঁচিয়ে রাখার জন্য এই রকম আরো আয়োজন করার সক্ষমতা আল্লাহ্ যেন আমাদের দেন। অন্যের হাসি-আনন্দের মাঝেই আমরা যেন খুঁজে পাই রায়ার আনন্দ।

(সবশেষে, ধন্যবাদ না বলে বলব কৃতজ্ঞ থাকলাম অদম্য বাংলাদেশের অদম্য সব ভাই-বোনদের কাছে)

ফেসবুক পেজঃ Click This Link

[

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×