বিবাহ মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
বিষয়। মানব প্রকৃতির জরুরী চাহিদা বৈধ
পন্থায় পূরণ করার মাধ্যম বিশেষ। বিবাহের
মাধ্যমে মানব জীবনে পারিবারিক বন্ধন
সৃষ্টি হয়, ইজ্জত-আব্রুর হেফাজত হয়,
চারিত্রিক পবিত্রতা নিশ্চিত হয়। এ ছাড়াও
এতে বৈধ বংশ বিস্তারসহ রয়েছে ইহকালীন
ও পরকালীন বহু খায়ের ও বরকত। বলাবাহুল্য
ইসলামি শরীয়তে এর গুরুত্ব অপরিসীম।
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ
বিবাহকে ঈমান ও দ্বিনের অর্ধেক বলেছেন।
রাসুল (সঃ) ইরশাদ করেন-
ﺍﺫﺍ ﺗﺰﻭﺝ ﺍﻟﻌﺒﺪ ﻓﻘﺪ ﻛﻤﻞ ﻧﺼﻒ ﺍﻻﻳﻤﺎﻥ ﻓﻴﻠﺘﻖ ﺍﻟﻠﻪ ﻓﻰ
ﺍﻟﻨﺼﻒ ﺍﻟﺒﺎﻗﻰ
অর্থাৎ- বান্দা যখন বিবাহ করে তখন তার
দ্বিন অর্ধেক পূর্ণ হয়ে যায়। অতএব সে যেন
অবশিষ্ট অর্ধেকের ব্যপারে আল্লাহকে ভয়
করতে থাকে।…
শুয়াবুল ঈমান.. হাদিস নং ৫৪৮৮....
......মাহদী …………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



