somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহ্দী হাসান রাজ
পরিবারের বড় ছেলে। সবার কথা মেনে চলতে পারিনা। রাগ ভালোবাসা দুটোই আছে। তবে অপাত্রে ব্যবহার হয় বেশি। তাই বেশির ভাগ সময়ই একলা কাটাই। এখন পাঠকদের নিয়েই থাকি...

আমি ও আমার পৃথিবী

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জন্ম মধ্যবিত্ত সমাজে। একান্নভর্তি পরিবার আমার সংসার। আয়ের চেয়ে ব্যয়ের খাত বরাবরই বেশি। তাই বলে নিজের প্রয়োজন সবার সামনে তুলে ধরিনা। কারণ আয় করার জন্য যদিও বর্তমান দেখতে হয় কিন্তু ব্যায়ের ক্ষেত্রে আমার শুধু বর্তমান নয় বরং অতীত ও ভবিষ্যত নিয়েও ভাবতে হয়। জীবন সংসারের এই ছোট্ট পরিসরে বিধাতার কাছে কেবল এতটুকুই চাই যেন পেরেশানী মুক্ত হালাল রিযিক ইজ্জতের সঙ্গে পাই.....

আমি সমাজের সর্বত্তম ব্যক্তি নই, তাই বলে যে আমার অাত্মমর্যাদা বোধ নেই তা কিন্তু নয়। নিজের অবস্থানে থেকে আপন সমাজ ও পরিবারের যথেষ্ট খেয়াল নিতে হয়। যাতে করে পারিবারিক বা ব্যাক্তি কেন্দ্রীক কোনও অসম্মানী না হয়।

সচেতন সমাজে নিজের পরিচিতি তুলে ধরতেই চাকরীস্থলকে বেশি প্রাধান্য দিতে হয়। রোজগের রুটিন মাফিক হাজিরা দিতে হয়। অল্প মাইনে। তাই বলে না খেয়ে থাকিনা। দুবেলা নয় বরং তিনবেলে তিন মুঠো খাবার আল্লাহ্ খাওয়াচ্ছেন (আলহামদুলিল্লাহ্)। মা, বাবা, ভাই, বোন এবং দাদীমা এবং আমি! মিলেমিশে বেশ হাসি খুশিতেই দিনাতিপাত করছি।

বোনের খুনসুটি, ভাইয়ের হাসিমাখা মুখ, মা বাবার তৃপ্ততা, দাদীমায়ের সিমাহীন অাদর মাখা হাত এবং কাঁপা কণ্ঠে স্নেহর ডাক ( "এই যে আমার বড় দাদু হুজুর ভাই") বড্ড ভালোলেগে। তবুও নিজেকে পরিবারের ছত্র থেকে দূরে রাখতে হয়। কেনই বা দূরে রাখব না, আমার কাছে থাকা দূরে থাকা ; সবকিছু তো ওদের জন্যই। (তোমাদের সবাইকে যথেষ্ট মিস করছি)

নিঃসন্দেহে শিক্ষকতা সম্মানের পেশা। কিন্তু শ্রম দিতে হয় বেশ মজবুত ভাবে। মাস শেষে যখন মাইনেটা হাতে পাই! একমাসের ক্লান্তির অবসান ঘটে। বাড়িতে টাকা পাঠাই! বাড়ির সামগ্রীক ব্যবস্থাপনা শেষে হাতে দু চার দশ টাকার বোশি থাকে না। তখন গতানুগতিক ভাবেই বেশ চিন্তিত হয়ে পড়ি। কিন্তু যখন একটু আধটু করে পরিবারের সবার চাহিদা পুরা হয়; তখন সবার পরিতুষ্টতা আমাকে শান্তি দেয়। অবশেষে যখন পরিবারের সবাই একেক করে সবার অলক্ষ্যে আমাকে সান্তনার বাণী শুনিয়ে বলে "তোর নিজের দিকেও একটু খেয়াল রাখিস" তখন অনন্দের অতিশয্যে বুকফেটে অনন্দাশ্রু বেরুতে চায়। নিজেকে সংবরণ করে নেই.. পুরুষ মানুষ তাই সবার সামনে কাঁদতেও পারিনা। কিন্তু মায়য়ের চোখকে ফাঁকি দিতে পারিনা। সে আমার কপালে চুমু দিয়য়ে বলে "নে বাপ এবার একটা বিয়ে কর" আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি জানিয়ে আবার বেরিয়ে পড়ি শিক্ষাকেন্দ্রে।

আমি বিধাতার কাছে শুকরিয়া জানাই আমার পরিবার, সমাজ, মধ্যবিত্ততার জন্য। তিনি যেমন খুশি আমাকে রাখতে পারেন। তিনিই রব, তিনিই তো অল্লাহ্! তিনি যা চান তাই হয়, যখন চান তখন হয়, যেভাবে চান সেভাবে হয়, যতটুকু চান ততটুকু হয়, যার জন্য চান তার জন্য হয়। তিনি মহাপরাক্রমশালী ও মহাপরিচালক।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×