somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহ্দী হাসান রাজ
পরিবারের বড় ছেলে। সবার কথা মেনে চলতে পারিনা। রাগ ভালোবাসা দুটোই আছে। তবে অপাত্রে ব্যবহার হয় বেশি। তাই বেশির ভাগ সময়ই একলা কাটাই। এখন পাঠকদের নিয়েই থাকি...

"পুলিশ".....!

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মাঝে দেখা যায় বা শোনা যায় পুলিশ কর্তৃক বিভিন্ন নির্যানত। বলাবাহুল্য... আদৌ কি পুলিশ খারাপ?

পুলিশ কর্তৃক ঘটে যাওয়া কিছু উদ্ভট ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকে লেখালেখি। চলে মিছিল, মিটং, সেমিনার। ফেসবুক জুড়ে চলতে থাকে নরম গরম চরম পোস্টের হিড়িক। কিন্তু কেন? কেন এই ব্যাবহার?

হ্যাঁ আমি পুলিশ! এবং গর্বিত এই পেশার জন্য। যতই অপমান করুক আমি তবু সৈনিক। আমি হাবিলদার...

আপনি যখন রাস্তার মোড়ে প্রচন্ড গরমে অসহ্য জ্যামে পড়ে ড্রাইভার ও ট্রাফিকপুলিশকে কুত্তার বাচ্চা বলে গালি দেন, তখন আমিও সেই জ্যামের দাঁড়িয়ে থাকা মোটা পোষাকে এক উদ্ভট প্রানী, মুখে বাঁশি হাতে লাঠি নিয়ে আপনার সুবিধার জন্য জ্যাম নিরসনে অক্লান্ত চেষ্টা করছি।

হ্যাঁ আমি পুলিশ! আমি নচ্ছার অামি অনুভূতিহীন। তবু গর্বিত পুলিশ।

জ্যামে আঁটকে থেকে যখন আপনি একহাতে ঠাণ্ডা স্পিড অন্যহাতে খুচড়ো কিছু খাবার খেতে খেতে চেকপোস্টকে গালি দেন। ঠিক তখন আমি ল্যাম্পপোস্টের মত দাঁড়িয়ে থেকে ক্ষুৎ পিপাসাক্লান্ত দেহে কর্তব্য পালন করছি। যাতে আপনি বিরক্তিকর পরিবেশের সম্মুখিন না হন।

হ্যাঁ আমি পুলিশ! তবু গর্বিত!

আপনি যখন টাকার জোরে ইলেকশন মহড়ায় মেতে থাকেন। তখন আমিই অাপনার প্রচারণায় দেহরক্ষি। আপনি যখন নিজ শান্তি নিবাসে অপন স্ত্রীর কমনীয়তা উপভোগ করেন। আমি তখন আমার স্ত্রীকে সান্তনার বাণী শুনিয়ে বেরিয়ে পড়ি নাইট ডিউটিতে। আপনার আপন কেউ যখন থানার লকাপে বড়বাবুর পিটুনি খেয়ে নিথর হয়ে থাকে। তখন এই হাবিলদার বাবুর চোখে ফাঁকি দিয়ে আপনার অপন লোকটাকে পানি পান করায়।

হ্যাঁ আমি পুলিশ! আমি নচ্ছার পাজি এক হায়েনা। তবু আমি গর্বিত। আমি এক জওয়ান।....

তাই হাত জোর করে মিনতি করছি। কিছু ব্যাক্তি কেন্দ্রিক অপ্রাসঙ্গিক ঘটে যাওয়া ঘটনার জন্য এই মহিন পেশাকে কলুষিত করবেন না।

যারা এই মহান পেশায় থেকেও অপকর্মে লিপ্ত তারা ফিরে আসুন। জনগনের বন্ধু হন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×