সামহোয়্যার ইন ব্লগের মত ক্ষুদ্র একটি প্লাটফরমেও আমাদের জাতীয় চরিত্র ফুটে উঠেছে। আমরা যে পরষ্পরের প্রতি সহনশীল নই, পরষ্পরের প্রতি শ্রদ্বাশীল নই, শান্তিপূর্ন সহাবস্থানে বিশ্বাসী নই এবং হিংসুটে স্বভাবের, তা প্রমান করতে যেন উঠেপড়ে লেগেছি। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাংগে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ বিত্ত শ্রেনীর আমরা, যারা দেশের রাজনীতি, অর্থনীতির আর সমাজনীতির ধারক বাহক, তাদের মধ্যে এই চরিত্রটি আরো প্রকট।
স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে ব্যাক্তি বা গোষ্টি যেমন প্রাধান্য পেয়েছে, দেশের স্বার্থ হয়েছে উপেক্ষিত ঠিক তেমনি এই ক্ষুদ্র ব্লগের সু্স্থ সুন্দর পরিবেশ রক্ষাতেও আমরা যত্নবান হ্য়নি। ব্যাক্তি বিদ্বেষের বীজ বুনেছি অক্লান্তভাবে। অথচ এমন কিছু ব্লগার আছেন যাদের মেধা সত্যই ঈর্ষনীয়, যারা তাদের সেই মেধার শুধুই অপচয় করছেন ব্যাক্তি বিদ্বেষের মত নিন্দনীয় কাজে। খুব সতর্কতার সাথে পর্যবেক্ষন করলেই বোঝা যাবে স্বাধীনতা, দেশ, জাতি বা ধর্ম এদের কাছে গুরত্বপূর্ণ নয়, পারষ্পরিক বিদ্বেষ আর স্বার্থপরতাটাই মুখ্য।
অথচ আমাদের দেশের একটি বড় অংশের জনগন যারা অশিক্ষিত এবং নিম্নবিত্তের তারা আমাদের চাইতেও বেশী সহনশীল, অন্যের প্রতি বেশী শ্রদ্বাশীল, শান্তিপূর্ন সহাবস্থানে বিশ্বাসী নই এবং হিংসুটে স্বভাবের নয়।
ভুললে চলবেনা এই আমরাই যুদ্ব করে দেশকে স্বাধীন করেছি এবং আরো অনেক প্রতিকুল পরিস্থিতে এক হয়ে প্রমান দিয়েছি আমাদের দায়িত্বশীলতার আর একতার। তাই এটা আশা করাটা অন্যায় হবে না সমাজের সুবিধাভোগী শ্রেনীর আমরা যারা সমাজের গুরত্বপূর্ণ অবস্থানগুলোতে আছি, তারা আরো দায়িত্বশীল হব শুধু এই বল্গে নয় জীবনের অন্যসব ক্ষেত্রেও এবং সঠিক আচরনটি করব যা পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

