Pew Research Center হল পৃথিবী বিখ্যাত আমেরিকান "fact tank" যা কিনা সমাজ এবং মানুষের মতামতের বিভিন্ন তথ্য প্রমান করে।
তাদের মতে অন্য কোন ধর্মের চাইতে ইসলাম ধর্ম দ্রুত বৃদ্ধি পাবে। এবং এ ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ........
মুসলমিদের সংখ্যা খ্রিষ্টানদের সংখ্যার প্রায় সমান হবে।
যুক্তরাষ্ট্র কিংবা ফ্রান্সে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পেলেও বিশ্বের মোট জনসংখ্যায় তাদের অনুপাতের হার কমে যাবে।
বিশ্বব্যাপী বৌদ্ধ জনসংখ্যা একই থাকবে হিন্দু ও ইহুদি জনগোষ্ঠী কিছুটা বৃদ্ধি পাবে।
ইউরোপের মোট জনসংখ্যার ১০% হবে মুসলিম।
সংখ্যয় সবচাইতে বেশি মুসলমানের দেশ হবে ভারত, ইন্দোনেশিয়ার পরিবর্তে।
যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা কমে গিয়ে ইসলাম হবে ২য় বৃহত্তম ধর্ম
প্রতি ১০ জন খ্রিষ্টানের ৪ জন বাস করবে সাব সাহারান আফ্রিকায়।
পিও রিসার্চ সেন্টার বয়সের পার্থক্য, জন্ম এবং মৃত্যুর হার, আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মান্তরকে হিসাবে রেখে উপরোক্ত প্রজেকশন করেছে।
নাস্তিকদের আনুপাতিক হার কমে গিয়ে ১৩% হবে, যা কিনা এখন ১৬%।






সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



