somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন ও দান্তের ডিভাইন কমেডি

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিখ্যাত ইতালীয় কথাশিল্পী দান্তে জন্মগ্রহণ করেছিলেন ১২৬৫ সালে আর মারা গিয়েছিলেন ১৩২১ সালের ১৪ সেপ্টেম্বর। তাঁর সাহিত্যকর্মের ভেতর ডিভাইন কমেডি ছিলো এক অনন্য সৃষ্টি। কিন্তু দান্তের মৃত্যুর পর দেখা গেলো পাণ্ডুলিপির শেষের অংশকে যেনো সরিয়ে নিয়েছে সেখান থেকে। ফলে তাঁর দু’ছেলে জ্যাকোপো ও পিয়েত্রে মাসের পর মাস তন্নতন্ন করে খুঁজে চললেন সেই হারানো পাণ্ডুলিপি।
পিতার কাগজপত্র ঘেঁটে ঘেঁটে পিয়েত্রে আর জ্যাকোপো রীতিমতো হয়রান হয়ে গেলেন। কিন্তু শত চেষ্টা করেও পাণ্ডুলিপির শেষ অংশটুকু খুঁজে পেলেন না। অবশেষে সব আশা ছেড়ে দিয়ে অন্য কাজে মন দিলেন তারা।
এভাবে কেটে গেলো আরো কয়েকটি দিন। তারপর এক রাতে পিয়েত্রে স্বপ্নে দেখতে পেলেন তার পিতাকে। সাদা পোশাক পরিহিত তাদের পিতা যেনো নরম আলোতে ডুবে এসে দাঁড়ালেন পিয়েত্রের সামনে। পিয়েত্রে তখন তার পিতাকে জিজ্ঞেস করলেন ডিভাইন কমিডির শেষ অংশটুকুর কথা। বললেন, পিতা! আপনি কি এ মহাকাব্যটি অসম্পূর্ণ রেখেই মারা গিয়েছিলেন, না অন্য কেউ তা চুরি করে নিয়ে গেছে?
স্বপ্নের ভেতরই দান্তে তাঁর স্নেহময় পুত্রকে জানালেন, মৃত্যুর পর মূল্যবান এ মহাকাব্যটি বেহাত হয়ে যেতে পারে আশঙ্কা করে তিনি পাণ্ডুলিপির শেষাংশটুকু লুকিয়ে রেখেছেন পাশের ঘরের ভেন্টিলেশনের ভেতরে।
সকালে ঘুম থেকে উঠে পিয়েত্রে রাতের স্বপ্নের কথা জানালেন সবাইকে। কিন্তু কেউ বিশ্বেস করলো না তার কথা। আর যারাওবা বিশ্বাস করলো, তারাও তেমন একটা গরজ দেখালো না পাণ্ডুলিপিটি পুনরায় খুঁজে দেখার কাজে।

পিয়েত্রে তখন তার এক আইনজীবী বন্ধুকে নিয়ে খুলে ফেললেন পিতার নির্দেশিত সেই ভেন্টিলেশনটি। আর অবাক বিস্ময়ে দেখতে পেলেন, একটি মোটা কাপড়ে জড়ানো রয়েছে অনেক অগোছালো কাগজ। সেগুলো ডিভাইন কমেডির শেষাংশ ছাড়া আর অন্য কিছুই নয়।
সেদিন যদি দান্তে স্বপ্নে দেখা দিয়ে পিয়েত্রেকে পাণ্ডুলিপির জায়গাটি না দেখিয়ে দিতেন, তবে হয়তো চিরতরেই তা লুকানো থেকে যেতো। আর ডিভাইন কমিডি পরিচিত হতো একটি অসফল অসম্পূর্ণ পাণ্ডুলিপি হিসেবে।


সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×