যুক্তরাষ্ট্র গ্রামীন ব্যাংক নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গ্রামীণ ব্যাংক যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক এবং বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ব্যাংক টি কে নিয়ে টানা হেঁচড়া করছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশকে নিয়ে হুমকি দিয়ে কলাম লিখেছে। তার বক্তব্যের সারাংশ হল বাংলাদেশকে সকল অর্থনৈতিক হুমকি দেয়া হোক এবং বাংলাদেশ কে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। পৃথিবীর আর কোন দেশের মাথা ব্যাথা নাই যুক্তরাষ্ট্রের এতো মাথা ব্যাথা কেন? গ্রামীণ ব্যাংক কি মার্কিনী ব্যাংক? ইউনুস কি মার্কিন নাগরিক? তাহলে এই ২ টা কে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে তাদের দেশে পাঠিয়ে দেয়া হোক।
গ্রামীণ ব্যাংক বিষয়ক যুক্তরাষ্ট্রের সর্বশেষ হুমকি ----------
গ্রামীণব্যাংকের সম্মান খর্ব করবেন না: সরকারকে যুক্তরাষ্ট্র
গ্রামীণব্যাংকের ‘সম্মান বা কার্যকারিতা’ খর্ব করে এমন পদক্ষেপ না নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, “নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারের নিয়োগকৃত চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।গ্রামীণব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গ্রামীণব্যাংককে তিনি বাংলাদেশের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাকি বিশ্বের কাছে একটি আদর্শ বলে অভিহিত করেন নুল্যান্ড।
গ্রামীণব্যাংকের ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

