somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Hotline রঙ্গ : জাফর ইকবাল স্যারের মুখে শোনা

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাস্টে এ বছরই প্রথমবারের মত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চালু হয়েছে। যেহেতু প্রক্রিয়াটি সম্পূর্ন নতুন তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য কিছু হটলাইন নম্বর রাখা হয়েছে, যাতে তারা সরাসরি যোগাযোগ করে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যা জানাতে পারে।

এই হটলাইন নম্বরগুলোর একটি আছে জাফর ইকবাল স্যারের হাতে। কিন্তু বাইরের কাউকে জানানো হয়নি, যে ওনার নম্বরটি কত। তো একদিন জাফর স্যারের হটলাইন নম্বরে ফোন করে একটা মেয়ে বলে উঠলো “ভাইয়া, ভাইয়া.... আমি রেজিস্ট্রেশন করতে পারছি না।‍‍” স্যার জিজ্ঞেস করলেন কি ধরনের সমস্যা, কিভাবে SMS করেছো ইত্যাদি এরপর আবার SMS করতে বললেন। একটু পরে মেয়েটি আবার কল করে বলল “ভাইয়া, আমি রেজিস্ট্রেশন করতে পেরেছি”। স্যার খুশি হয়ে বললেন “গুড..”। মেয়ে বলল “গুড...!! আমি আমার পাচ বান্ধবী মিলে একসাথে পরীক্ষা দেবো বলে একসাথে SMS পাঠিয়েছিলাম, ওদের সবার রেজিস্ট্রেশন আমার অনেক আগে হয়ে গেছে। আমি ওদের সাথে রেজিস্ট্রেশন করতে পারলাম না আর আপনি বলেন গুড..!! X((”

এরপর আর একদিন রাত ২ টা বাজে স্যারের হটলাইন নম্বরে একটা কল এলো। স্যার কল রিসিভ করে সমস্যার কথা জিজ্ঞেস করলে ছেলেটি বললো “না কোন সমস্যা নাই, এমনি ফোন করেছি। এটা হটলাইন নম্বর তো ২৪ ঘন্টা সার্ভিস দেয়ার কথা, তাই কল করে চেক করলাম যে এটা আসলেই হটলাইন সার্ভিস কিনা। :P”


সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×