গত ২৯ আগস্ট (ছুটির দিন) রাত দশটায় প্রকাশিত হয় ৩৪ তম বিসিএস এর ফলাফল। এতে ২১৫৯ জন বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশকৃত হন। বিসিএস পাস কিন্তু পদ স্বল্পতার কারণে নন-ক্যাডারে সুপারিশকৃত হন প্রায় সাত হাজার প্রার্থী। উল্লেখ্য নন-ক্যাডারদের চাকুরির নিশ্চয়তা নেই। প্রায় তিন বছর পরিশ্রম করে মোট ১৪০০ (ক্ষেত্র বিশেষে ১২০০) নম্বরের পরিক্ষায় পাস করেও চাকুরির নিশ্চয়তা নেই। প্রথম ধাপে প্রিলিমিনারি পরিক্ষায় অংশগ্রহণ করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার পরিক্ষার্থী। দুই দফা রেজাল্টের পর লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করে ৪৬,৫০০ জন। আবারও দুই দফা লিখিতের রেজাল্টের পর প্রায় দশ হাজার প্রার্থী মৌখিক পরিক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ করা প্রয়োজন প্রিলিমিনারি পরিক্ষার পর আদালতে মামলা হয়েছিল। অবশেষে ফাইনাল রেজাল্ট!!! কিন্তু বিধি বাম! পত্রিকার সূত্রমতে প্রায় ৭০০ পদ খালি রেখে পিএসসি রেজাল্ট প্রকাশ করে। যেখানে দশ হাজার প্রার্থী তিন বছর মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পড়ালেখা করেছে বিসিএস নামক সোনার হরিণের জন্য সেখানে পিএসসি পদ খালি রেখে ফলাফল প্রকাশ করে। এটা তামাশা বৈ আর কিছুই নয়।
এ তামাশা বন্ধে এবার সোচ্চার হয়েছে ক্যাডার বঞ্চিতরা। গত ৮ সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নন-ক্যাডার প্রার্থীরা। মানববন্ধন শেষে নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। ইতোমধ্যে কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করা হয়। আজ প্রধানমন্ত্রী, সংস্থাপনমন্ত্রী ও অন্যান্য মন্ত্রণালয়ে স্মারকলীপি প্রদান করা হবে। আগামীকাল সকাল ৯ টায় পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও পিএসসি ঘেরাও কর্মসূচী পালন করা হবে। দেশের সকল সচেতন নাগরিকের উচিত এ কর্মসূচীকে সফল করার জন্য সহযোগিতা করা। আজ ৩৪ এর প্রার্থীরা বঞ্চিত, আগামিতে ৩৫, ৩৬ এর প্রার্থীরা বঞ্চিত হবে। হতে পারে সেই বঞ্চিতের তালিকায় আপনার সন্তান, ভাই বা প্রিয়জনের নামটিও রয়েছে। তাই আসুন আমরা সবাই এ বৈষম্যের প্রতিবাদ করি।
সরকার একদিকে উচ্চ শিক্ষার উপর ভ্যাট আরোপ করেছে অন্যদিকে দেশের সেরা মেধাবীদের চাকুরির সুযোগ থেকে বঞ্চিত করে শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আবার চাকুরি পাওয়ার নিশ্চয়তাও আমাদের সাংবিধানিক অধিকার। সরকার আমাদের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিয়ে চিনিমিনি খেলছে। খুব দ্রুত আমরা এটার সুরাহা চাই। না হলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আমাদের অধিকার আদায় করা হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



