somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনে জুতা উপহার।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপহার সবসময় আনন্দের। যদি হয় সেটা প্রিয় কোন মানুষের কাছ থেকে। তাই বলে জুতা? তাও আবার বুদ্ধিজীবি কাতারের কোন মানুষের কাছ থেকে? শালা--- কপাল আমার। শনি মনে হয় ছাড়ছে না আমাকে। শফিক ভাই, চিরসবুজ মন যার, যাকে আঙ্কেল ভাইয়া বলেই বেশি ডাকি আমি। বয়সে আমার দ্বিগুন তাই। তবে বন্ধুত্বের সংজ্গায় বয়স কোন ব্যাপার না। শফিক ভাইয়ের সাথে আমার পরিচয় কোন এক শীতের রাতে গভীর কুয়াশায় পদ্মার চরে আটকে যাওয়া ফেরীতে। দু:সময়ে বাঘে মহিষে একঘাটে জল খায়। তেমনি এক ভয়ানক শীতের রাতে শফিক ভাই আমার মত অধম কে একটুকরো সিগারেটের আগুনের বিনিময়ে তার বন্ধু তালিকায় আমাকে পাকাপোক্ত করে। এর পর বহুবার আমরা বিলাসবহুল পারাবাত আর সুন্দরবন লঞ্ছে জোসনা বিলাস করতে করতে ঢাকা থেকে বরিশাল গিয়েছি, কীর্তনখোলায় নৌকা ভাসিয়ে একুল ওকুল করেছি, বিবির পুকুর পাড়ে আড্ডায় মেতেছি, বিএম কলেজের মাঠে বসে উনার গুরত্বপূর্ণ আলোচনা এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিয়েছি তার হিসেব নেই। এ জীবনে খুব কাছ দেখা ভালমানুষগুেলোর মধ্যে শফিক ভাই অন্যতম। মানুষকে কিভাবে ভালবাসতে হয় তার কাছ থেকেই শিখেছি আমি। সরলতা ,সততাকে অধিকাংশ মানুষ দূর্বলতা মনে করলেও এই নাগরিক জীবনে দীর্ঘমেয়াদি ভালবাসায় এর কোন বিকণ্প নাই। অতিমাত্রায় নারীবাদি এই মানুষটা অসহায় নির্যাযিত মানুষের পাশে দাড়াতে গিয়ে নিজেই নির্যাতিত হয়েছে অসংখ্য বার। তবুও পথ চলা থেমে নেই তার, সেই মায়াবি হাসিটুকু লেগেই থাকে শত কষ্টের মাঝেও।। পেশায় ইন্টারন্যাশনাল এক প্রতিষ্টানের লিগ্যাল এডভাইসার, মানবাধিকার কমী, উন্নয়নের রোল মডেল। ওনি সবসময় বলেন নারীরা প্রাকৃতিক ভাবেই এক রহস্যময় সত্তার অধিকারী। এতে দোষের কিছু নাই। ওরা কখনো মা, কখনো স্ত্রী, কখনো প্রেমিকা, কখনো ছলনাময়ী। কিসে যে ওদের মানায় , তা খোদ ওরাই জানেরা। ওদের কি দোষ, সব দোষ উপরওয়ালার। কতবার কত নির্যাতিত নারীর পাশে দাড়াতে গিয়ে কত নির্যাতিতা স্বামীদের জেলের ঘানি টানিয়েছেন তার হিসেব নেই।কিন্তু পরবতীতে সেই নির্যাতিত নারীই যখন বলে তার স্বামীর কোন দোষ নেই তখন শফিক আঙ্কেল- ভাইয়ার মাথা হেট করা ছাড়া উপায় কি? উনার ভাষাই নারীরা এমনি তাই তারা এত মায়াবী, এত সুন্দুর। আসলে উনার কোন পেশা নেই ,মনুষ্যত্বই উনার আসল পেশা। আমার ব্যাংকে জয়েন করা নিয়ে উনার ঘোর আপত্তি থাকলেও কিছুই করার ছিলনা তখন।। সম্প্রতি ইনি তানজানিয়া আর উগান্ডা ঘুরে এসে আমাকে ফোন দিলেন। যোগাযোগ না রাখার অযুহাতে যা তা শুনিয়ে দিলেন। নিরীহ মানুষের মত উনার কথা শুনা ছাড়া আমার কোন উপায় ছিলনা। আমাদের বন্ধুত্বের পর থেকে উনি আমার জন্মদিনটা কখনো ভুলেনি। প্রতিবারেই কিছুনা কিছু উপহার পেয়েছি ওনার কাছ থেকে। উনার উপহার মানেই আমার কাছে অন্যরখম ভাললাগা- ভালবাসা। রেপিং পেপারে মোড়ানো ঢাকা থেকে সঠিক সময়ে আসা গিফটা যখন খুলছি তখন ভাবছি কি সারপ্রাইজ আছে এটাতে? ও-মা খুলে দেখি জুতা।। আমার জীবনে প্রথম বার জন্মদিনে জুতা উপহার। প্রথম কয়েক সেকেন্ড টাশকি লাগলেও মনে হল এ যেন এক অন্যরখম পাওয়া। এই মানবধিকার কর্মীর সুস্পষ্ট মানবাধিকার লংগন মনে হলেও আমার কাছে নতুন কোন মেসেজ এটা। শালা বুদ্ধিজীবী বলে কথা। জুতার নিচে দেখি ছোট চিরকুট একটা। শুভ জন্মদিন। জং ধরা জীবনের রং ঝেড়ে এগিয়ে যাও দূর-বহুদূর।

ইতি - তোর আঙ্কেল-ভাইয়া শফিক।।

ধন্যবাদ তোমার জন্য নয় , লাভ ইউ শফিক ভাই----লাভ ইউ সো মাসসসস: সেই জুতো পরেই ঘুরেছি আজ সারাদিন। পরিশেষে----জুতোটা কিন্তু আরাম আছে।।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×