somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেরিকোজ ভেইন (Varicose vein)

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন এক রোগী এসে আমাকে বলল, তার পা’ টা একটু দেখতে । সার্জারির চিকিৎসক না কি তাকে অপারেশন করতে হবে বলেছে , সে খুব ভয় পাচ্ছে । এ রোগ কোন ঔষধে ভাল হবে কি না ,তাই জানতে চাইছে ।
কেইস হিস্ট্রি নিয়ে জানলাম , তিনি দীর্ঘক্ষন একনাগাড়ে দাঁড়িয়ে কাজ করেন। পরে তাকে পরীক্ষা করে বুঝলাম, তার ভেরিকোজ ভেইন (Varicose Vein) হয়েছে , যা একটু সচেতন থাকলেই তার আজ অপারেশনের মত জটিল চিকিৎসায় যেতে হতো না । আসুন আমরা জানি কি এই ভেরিকোজ ভেইন (Varicose Vein) ?

ভেরিকোজ ভেইন (Varicose Vein):
ভেরিকোজ ভেইন (Varicose Vein) হচ্ছে অসুস্থ ব্যথাযুক্ত ফুলে যাওয়া ভেইন/ শিরা (Vein)। এই ভেইন (Vein)/শিরা পায়ে, বিশেষ করে হাঁটুর পিছনদিকে বেশি দেখা যায় ।

কারন (Cause):
স্বাভাবিকভাবে ভেইনের (Vein) কাজ হল হৃদপিণ্ডে রক্ত পৌঁছে দেয়া । কিন্তু ভেরিকোজ ভেইন (Vericose Vein) তার কাজ ঠিকমত করতে পারে না । যার কারনে রক্ত ঠিকমত চলাচল করতে পারে না বলে পায়ে এসে জমা হয় , পায়ে অতিরিক্ত চাপ পরে , এতে করে ভেইন (Vein) দুর্বল হয়ে ফুলে যায় ।
এছাড়াও –
• জন্মগত ভাবে ত্রুটিপূর্ণ হৃদপিণ্ড থাকলে
• অনেক্ষন একনাগারে দাঁড়িয়ে / বসে কাজ করলে
• পায়ের ওপর পা তুলে অনেক্ষন বসে থাকার অভ্যাস থাকলে
• অতিরিক্ত ওজন
• গর্ভবতী মায়ের
এ রোগ হবার সম্ভাবনা বেশি থাকে ।

লক্ষণ সমূহ (Sign & Symptoms):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) দেখতে গাঢ় নীল / বেগুনী রং য়ের , বেশ ফোলা ও মোটা , এটা চামড়ার উপর থেকে দেখা যায় ।
এছাড়া –
• পা ভারী হয়ে যাওয়া , ব্যথা করা ।
• ভেইন (Vein) অনেক সময় চুলকানো ।
• চামড়ার রঙ বদলে যাওয়া ।
• চামড়া শুকনো , পাতলা হয়ে যাওয়া ।
• ক্ষতের সৃষ্টি হওয়া।

পরীক্ষা (Diagonosis):
ভেরিকোজ ভেইন (Vericose Vein) চামড়ার ওপর সুস্পষ্ট ভাবে দেখা যায় । তারপর প্রয়োজন বোধে চিকিৎসক নিচের পরিক্ষা গুলো করাতে পারেন –
• Duplex ultrasound exam of the extremity
• Angiogram of the legs

চিকিৎসা (Treatement):
ভেরিকোজ ভেইনের (Vericose Vein) প্রাথমিক চিকিৎসা –
• বিশ্রাম নেবার সময় / ঘুমানোর সময় দুটি বালিশ পায়ের নিচে দিয়ে পা উপরে তুলে রাখতে হবে ।
• একনাগাড়ে দাঁড়িয়ে থাকা / বসে থাকা পরিহার করতে হবে ।
• প্রতি আধ ঘণ্টা অন্তর একটু হাঁটাহাঁটি করতে হবে ।
• পায়ের ব্যায়াম করতে হবে ।
এই চিকিৎসাতে রোগী ভাল না হলে সার্জারি করতে হবে । যথা –
• স্কেলেরো থেরাপি (Sclero therapy)
• লেজার চিকিৎসা ( Leaser Treatement)
• রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা (Radio Frequency Treatement)
• রিমুভ ভেইন (Remove Vein)

আসুন আমরা সবাই সচেতন হই । দীর্ঘক্ষন দাঁড়িয়ে/ বসে না থেকে একটু হাঁটা চলাফেরা করি , সুস্থ থাকি ।
@ ডাঃ মাহমুদা আক্তার
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২২
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×