somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্রোকের চিকিৎসায় ফিজিওথেরাপি

১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্ট্রোক আমাদের সকলের কাছে একটি পরিচিত কিন্তু ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। ব্রেনে রক্ত সঞ্চালনের বাঁধা পেলে বা ব্যহত হলে, যখন রক্ত জমাট বেধে ধমনীকে ব্লক করে দেয়, তখন অক্সিজেনের অভাবে ব্রেণের কোষগুলো মারা যায় ও ব্রেনের কার্যকরী ক্ষমতাকে নষ্ট হয়ে যায়। ফলে দেখা দেয়, স্ট্রোক। স্ট্রোক কোথায় হচ্ছে ও ব্রেনের কতটুকু আক্রান্ত হচ্ছে তার উপর নির্ভর করে স্ট্রোকের অবস্থা ও পরিনাম। স্ট্রোক যে কোন বয়সের যে কোন মানুষের সাথে হতে পারে। মহিলাদের তুলনায় পুরুষেরা এরোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।

মাইল্ড স্ট্রোক অর্থাৎ স্ট্রোকের পরিমান যদি কম হয়, তবে শুধু মাত্র হাত ও পায়ে দূর্বলতা দেখা দিতে পারে। কিন্তু স্ট্রোকের পরিমাণ বেশি হলে শরীরের এক অংশ প্যারালাইসিস বা অবশ হয়ে যেতে পারে। এসময় রোগী কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে। এবার কখনও কখনও এই অবস্থায় রোগীর মৃত্যুও হতে পারে।

স্ট্রোক দুই ধরণের।
যেমনঃ
* ইস্কেমিক স্ট্রোক ও
* হেমোরেজি স্ট্রোক।

ব্রেনে অক্সিজেনের অভাবে রক্ত সঞ্চলানে ব্যহত হওয়ার কারণে যে স্ট্রোক দেখা দেয় তা হল, ইস্কেমিক স্ট্রোক। অন্যদিকে রক্তের ভেসেরন ভেঙ্গে ব্লাড ব্রেনে চলে গেলে, সেক্ষেত্রে হেমোরেজি স্ট্রোক দেখা দেয়।

কারনঃ
* উচ্চ রক্তচাপ
* রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমান বেশী
* অত্যধিক ধূমপান করলে, মদ্য পান ও অ্যালকোহল সেবনে,
* ডায়বেটিস
* হতাশা, ডিপ্রেশন
* অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন ও হৃদপিন্ডের বিভিন্ন রোগ থাকলে,
* ক্যারটিড আর্টারী ডিজিজ, হাইপারটেনশন, ও বেশি ওজনের কারণেও স্ট্রোক হতে পারে।

লক্ষনঃ
* শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা,
* অস্বাভাবিকভাবে হাঁটা বা হাঁটতে না পারা,
* কথা বলতে অসুবিধা হওয়া,
* ঝিমুনি আসা ও শরীর অবশ হয়ে যাওয়া,
* মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ও ডাবল ডাবল দেখা,
* হাত ও পা উপরে তুলতে না পারা এবং জয়েন্টে ব্যথা অনুভুত হাওয়া।

করনীয়ঃ
স্ট্রোক হওয়ার সাথে সাথে রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করতে হবে। স্ট্রোকের রোগীকে ২৪ ঘন্টার মধ্যে ডাক্তারের পরামর্শে ফিজিওথেরাপি দেওয়া হলে রোগী তাড়াতাড়ি উন্নতির পথে আসতে পারে। স্ট্রোকের ধরনও মাত্রা, বয়স, রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি অনেক উপাদানের ওপর নির্ভর করে কোন রোগী কতদিনে কতটা ভালো হবে। কিছু রোগী ভালো অবস্থায় থাকেন। যেমন- কথা বলতে পারেন, খেতে পারেন, পায়খানা-প্রস্রাবের কথা বলতে পারেন, শুধু কোনো একদিকের হাত-পা নাড়াতে পারেন না, এদের ফিজিওথেরাপিস্ট দিয়ে ব্যায়াম করাতে হবে অথবা তাদের কাছ থেকে ব্যায়াম শিখে নিতে হবে। যারা কথা বলতে পারেন না, বুঝতে পারেন না, নল দিয়ে খাওয়ানো হচ্ছে বা ক্যাথেটারের মাধ্যমে প্রস্রাব করানো হচ্ছে অথবা শুয়ে থেকে পেছনে ঘা হয়েছে অথবা আক্রান্ত অঙ্গে প্রচ- ব্যথা, তাদের নিয়ে সেবা প্রদানকারীর অনেক সমস্যা। যেহেতু রোগীর উন্নতি হবে ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে, তাই প্রাথমিকভাবে যা করতে হবে তা হলো- রোগীকে এপাশ-ওপাশ করিয়ে দিতে হবে, ধরে বসাতে হবে, পিঠে যাতে ঘা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এয়ারবেড দিতে হবে, বিশেষ করে মোটা রোগীর ক্ষেত্রে। চার হাত পা নাড়িয়ে দিতে হবে প্রতিটি জয়েন্ট ১০ বার করে দিনে ২ বার। হাত-পা ম্যাসাজ করতে হবে বা টিপে দিতে হবে।
স্ট্রোকের রোগীদের নিয়মিত ব্যায়াম করা উচিত। প্রতিদিন সম্ভব না হলে, কমপক্ষে সপ্তাহে তিন দিন ব্যায়াম অবশ্যই করতে হবে। এতে করে রোগী পুনরায় স্ট্রোকের ঝুকি মুক্ত থাকতে পারেন। সেই সাথে সাথে সর্বদা ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে, লবণ কম খাওয়া ও পরিমিত খাবার গ্রহণের অভ্যাস করতে হবে। নিয়মিত চিকিৎসা ও ব্যায়াম চালিয়ে গেলে, সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×