somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকুনগুনিয়ার ব্যাথা কমাতে ফিজিওথেরাপি

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার ( এডিস এজিপ্টি ও এডিস এ্যালব্টিকাস ) কামড়ের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। বর্তমানে ঢাকা সহ আশে পাশের এলাকায় এ রোগের সংক্রমন বেড়েছে।
আজকের আলোচনার বিষয় হচ্ছে- চিকুনগুনিয়া জ্বরের ব্যথা মোকাবেলার উপায়।

উপসর্গঃ
১। জ্বর ১০৪ - ১০৫ ডিগ্রি ফারেনহাইট।
২। জয়েন্টে ব্যাথা। কারো কারো ক্ষেত্রে সারা শরীরে ব্যাথা।
৩। জয়েন্ট ফুলে যাওয়া।
৪। অবসাদ, ক্লান্তিভাব।
জ্বর কমে গেলেও অনেকেই ব্যাথায় কষ্ট পাচ্ছেন। এই ব্যাথা দেড় থেকে দুই মাস পর্য়ন্ত স্থায়ী হতে পারে । বিশেষ করে বয়স্ক ব্যাক্তিরা জ্বর পরবর্তী আথ্রাইটিস বা জয়েন্টের প্রদাহজনীত ব্যথায় ভুগছেন।

কেন এ ব্যাথা হয়?
ভাইরাস ইনফেকশন এর পাল্টা প্রতিরোধ হিসাবে শরীরের ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ব্যবস্থা) এর কার্যক্রম এর ফলাফল হিসাবে জয়েন্টে ব্যাথা হয়ে থাকে। রোগ সৃষ্টি কারি কোন জীবাণু, ভাইরাস, ব্যক্টেরিয়া ইত্যাদি আমাদের শরীরে আক্রমন করলে আমাদের ইমিউন সিস্টেম তা প্রতিরোধ করা শুরু করে এবং সেই জীবাণু বা ভাইরাস, ব্যক্টেরিয়া কে মেরে ফেলতে চায়। কিন্তু, চিকুনগুনিয়া ভাইরাস এর বিরুদ্ধে কাজ করতে গিয়ে প্রায়শই আমাদের ইমিউন সিস্টেম চিকুনগুনিয়া ভাইরাস এর সাথে সাথে নিজেদের শরীরেরই কিছু কোষ কে শত্রু মনে করে আক্রমন করে বসে। আর এই ভুল আক্রমন যদি মাংশপেশি এবং জয়েন্ট এর কোষ এর উপর হয়, তখন আমাদের শরীরে এবং জয়েন্ট এ তীব্র ব্যথা তৈরি করে। শুধু ব্যথাই নয়, অনেক সময় হাঁটু, কুনুই, কবজি ইত্যাদি জয়েন্ট লক হয়ে যায়। ভাইরাস আক্রমনের ফলে সৃষ্ট এন্টিবডি এর কারনে অনেক সময় জয়েন্ট এর মাঝখানে যে কার্টিলেজ বা তরুণাস্থি থাকে তা ক্ষতিগ্রস্ত হয়ে জয়েন্ট ফুলে যায় এবং অঙ্গ সঞ্জালন ব্যহত হয়। চিকুনগুনিয়া ভাইরাস সাধারণত শরীরের বড় জয়েন্ট গুলো যেমন হাঁটু, কুনুই, কবজি ইত্যাদি তে অবস্থান নেয় এবং মারা যাওয়ার সময় ভাইরাস এর ভেতরে থাকা বিভিন্য টক্সিক উপাদান জয়েন্ট এর ভেতরে ছড়িয়ে যায় ফলে তীব্র ব্যথার সৃষ্টি হয় এবং জয়েন্ট জমে জাওয়ার মত অবস্থা হয়।
চিকুনগুনিয়া পরবর্তি আর্থ্রাটিস তিন মাস পর্যন্ত, কখনও বছর ব্যপি থেকে যেতে পারে। কিছু ঔষধ, প্রয়োজন মতে ফিজিওথেরাপি ব্যাথা মোকাবেলা এবং পুণরুদ্ধার সময় হ্রাসে কার্যকর। তবে সুস্থ খাদ্যাভাসের মাধ্যমে শরীরের দুর্বলতা হ্রাস করুন, দেখা গেছে সুস্থ জীবনযাপন করেন এমন ব্যক্তি অন্যদের তুলনায় দ্রুত সুস্থ্য হয়।

চিকুনগুনিয়া পরবর্তি ব্যথা মোকাবেলা:
চিকুনগুনিয়া আর্থ্রাইটিস শরীর কে খুব দুর্বল করে ফেলতে পারে এবং রোগীদের দৈহিক কার্যক্রমে অক্ষমতা সৃষ্টি করতে পারে। নিচের ব্যবস্থা গুলো আপনাকে ভাল রাখতে সাহায্য করবেঃ
* ব্যাথা নিরাময় ঔষধঃ যে কোন কোন ওষুধ সেবনের আগে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যথা নিরাময় ঔষধের অতিরিক্ত ও দীর্ঘমেয়াদি ব্যবহার এড়িয়ে চলুন, কারন এটা আপনার কিডনি এবং যকৃতকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে।
* ৩ সপ্তহের বেশি ব্যথা থাকলে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করাই ভালো।

ফিজিওথেরাপিঃ
১। ফিজিওথেরাপিস্ট এর দেখিয়ে দেয়া উপায়ে সকালে অন্তত দুবার ধীরে ধীরে আপনার সমস্ত জয়েন্ট দেখিয়ে দেয়া উপায়ে সঞ্চালন করবেন। ভারী ব্যায়াম করবেন না।

২। আক্রান্ত জয়েন্টে বরফ দিযে সেক দিতে পারেন, তাওয়েল বা সুতি কাপড়ের মধ্যে বরফ নিয়ে আক্রান্ত স্থানে ৫-১০ মিনিট দিনে ২-৩ বার ঠান্ডা সেক দিতে পারেন, কারন এতে প্রদাহ কমে ব্যাথা কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে সরাসরি বরফ যেন চামড়ায় লাগানো না হয়, সেক্ষেত্রে ফ্রস্ট বাইট বা আইস বার্ণ হতে পারে।

৩। ব্যাথা কমানোর জন্য অথবা জয়েন্ট লক বা শক্ত হয়ে গেলে ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ ও কার্যকারী চিকিৎসা। এক্ষেত্রে একজন বিশেষঙ্গ ফিজিওথেরাপিস্ট রোগীর বর্তমান অবস্থা অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসা নির্ধারন করে থাকেন যেমন-ইলেকট্রোথেরাপি, ওয়াক্স বাথ থেরাপি ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×