আমাকে তোমার এতটুকু পছন্দ হতোনা
কভুও,
না আমার কথা,না উচ্চারিত প্রতিটা
শব্দ।
আমার সবি ছিল তোমার কাছে
দুর্গন্ধময়!
তাই আমি সূদুরে পা বাড়ালাম........
.......
এই আমি যখন চলে এলাম,শান্তির
কপোতী রা নাকি
ডানা ঝাপটালো তোমার
আঙ্গিনায়.........!
তোমার মনে গূমট বাঁধা কষ্টগুলো নাকি......
প্লাবিত হলো দূর অরণ্যের দিকে......!
কিন্তু আমার কেন জানি মনে হলো,
তুমি ভাল নেই,ভাল থাকার মিথ্যে
অভিনয়েতে
তোমাকে দারুণ মানিয়েছে......
খুব জানতে ইচ্ছে করছে
প্রবল শূন্যতাবোধ তোমাকে বার বার
জানিয়ে
দিচ্ছে না তো,,,,,,,,,,
যে আমি তো ছিলাম যাকে অন্তত,প্রাণ
ভরে ঘৃণা
করে যেত !
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



