.......সুখতারা......
......................বাবুই
।।
অবহেলায় বেড়ে উঠা আমার দু' মুঠো
ভালবাসা
অযত্নে পরে আছে হারিয়ে তার ভাষা
।
এখানে, তৃষিত পাড়া,অনন্তো আকুল খরা,
নীলাভ আকাশে,
মেঘে মেঘে সেজেছে নাকি তোমার
পাড়া.......??
শ্রাবণের মেঘ খুঁজে
থাকি আমি চোখ বুঁজে,
বুষ্টির ধারা পাত, কখন যে করিবে হৃদয়ে
রেখাপাত
সেই আশায় আমি মেলে রেখেছি দু'
খানি শূন্য হাত..!
অথচ,,,তুমি নাকি রোজ শুনো পাহাড়ি
প্রপাত......???
ভেবে ভেবে দিশেহারা,পাইনা কারো
সাড়াঁ,ক্রমশ আঁধারে তলিয়ে যাচ্ছে
আমার ধরা.......
অথচ,তুমি নাকি সুরে সুরে
বাঁধনহারা,তোমাকে নাকি ছুঁয়ে যায়
তটনীর ধারা...রোজ নাকি উদয় হয়
স্বপ্নীল সুখতারা???
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



