গতকালও শ্লেটে লেখা বর্ণ গুলো ছিল, কালো..!
অন্ধকারে দেখা তাদের যায়নি ভাল...!
১৫,আগষ্ট মধ্য রাতে কি যে হলো....??
প্রভাত হতেই বর্ণ গুলো দেখি ঝলোমলো..!
রক্তে রাঙ্গা বর্ণগুলো দেখি দিচ্ছে আলো....!
।।
গতকাল ও কার্নিশেতে সাদা কালো পায়রা গুলো
বাকুম বাকুম করে মোদের ঘুম ভাঙ্গালো....!
১৫,আগষ্ট,মধ্য রাতে কি যে হলো....??
ভোর বেলাতে পায়রা গুলো ভয়ে কেমন চুপসে গেল..."
পাখনা গুলো রক্তেমাখা কেমন যেন অগোছালো...!
।।
গতকাল ও শ্রাবণ রাতে,আকাশ ছিল ভীষণ কালো,
মেঘেঢাকা চাঁদটি ও যে দেয়নি আলো...!
১৫,আগষ্ট মধ্যরাতে কি যে হলো.....??
অন্ধকারকে ছিন্ন করে প্রভাত এলো...!
ভোরের আকাশ দেখি রক্তেরাঙ্গা টলোমলো...!!
।।
গতকাল ও সে মানুষটি বেঁচে ছিল...!
কালো ফ্রেমের ১টি চশমা পড়েছিল...!
১৫,আগষ্ট মধ্যরাতে কি যে হলো.....??
সিঁড়ির কোণে সে মানুষটি শুয়ে রইলো...!
হেসে হেসে মরূদ্যানে যে তাঁজা রক্ত ঢেলে দিল..
বঙ্গবন্ধু তুমি তাকে নাইবা বলো......."!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



