@বাবুই
শাপলা ফুল তুলতে গিয়ে, যে মেয়ে ভুলে
যায় বাড়ির খবর,
পথ ভুলে যে মেয়ে চলে যায় অন্য শহর !
তাকে আমি খুঁজি বিশ্ব চরাচর ।
।
বকুল ফুলের মালা পড়ে,যে মেয়ে হয়ে
যায় উদাসি,
কাঁশফুল খোঁপায় পড়ে, যে মেয়ে ছড়ায়
জোছনার হাসি
তাকে নিয়ে আমার স্বপ্ন রাশি
রাশি।।
।
বেলীফুলের সুভাস পেয়ে যে মেয়ে হয়ে
যায় ঘর ছাড়া
অল্প সুখের ছোঁয়াতেই, যে মেয়ে হয়ে
যায় দিশাহারা
তাকে নিয়ে আমার স্বপ্ন বাঁধন হারা।।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



