
ফুসফুসকে অবহেলা করে বিশুদ্ধ বাতাস
মস্তিষ্ককে অবহেলা করে সুচিন্তা
হৃদয়কে অবহেলা করে রক্ত।
সুপরিচিতা আমি এইভাবে বেঁচে আছি
তোকে ভালোবেসে কোন লাভ হলোনা আমার।
অথচ তুই দিতে চেয়েছিলি বিশুদ্ধ জীবন
খোলা আকাশের নিচে নিশ্চিন্ত মন নিয়ে ঘুরে বেড়ানোর স্বাধীনতা
চেতনায় এনে দিতে চেয়েছিলি মুক্তির উচ্ছাস।
অথচ আজ আমি শৃঙ্খলিত
শৃঙ্খলিত আমি চিন্তায় চেতনায় শরীরে মনে অস্তিত্বে।
আজ কোন বিস্ময় নেই
বিস্ময় নেই অনন্ত অপেক্ষায়।
শুধু বিস্ময় আজো বেঁচে আছি এক অনন্ত মুক্তির প্রত্যাশায়
হয়তো অনন্ত মুক্তি এসে সুনামির মত ভাসিয়ে নিয়ে যাবে
সব জরা জীর্ণতা ভ্রান্ত জীবনের যত খেদ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




